Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোল পাল্টাল বেহালার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রায় ২৪ ঘন্টা পর ভোল পাল্টে গেল বেহালার। তৎপর ভূমিকা পালন করল প্রশাসন। নবান্নে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকা জারি। বেহালা চৌরাস্তা এবং ডায়মন্ড হারবার রোডে যাননিয়ন্ত্রণে কড়া নজর পুলিশের। এদিকে, দুর্ঘটনাকে কেন্দ্র করে অশান্তি-ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, শনিবার সকাল থেকে বেহালা চৌরাস্তায় মোট পাঁচটি মুভেবল ড্রপগেট বসানো হয়েছে। পথচারীদের চলাচলের জন্য রাস্তার একপাশে দড়ি দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেডের বন্দোবস্ত করা হয়েছে। পথচারীরা জেব্রা ক্রসিং দিয়ে পারাপার করছেন কিনা, সেদিকে কড়া নজর ট্রাফিকের। নির্দিষ্ট জায়গা থেকেই উঠতে হচ্ছে বাস, অটোয়। লালবাজারের পরিকল্পনা অনুযায়ী, এবার সকাল ৬টার পর থেকে কলকাতায় কোনও ট্রাক বা ভারী গাড়ি চলাচল করবে না। প্রত্যেকটি স্কুলের সামনে পুলিশ মোতায়েন করা থাকবে। কোনও দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাফিক গার্ডের পুলিশই আহত বা দুর্ঘটনায় মৃত ব‌্যক্তির দেহ সরিয়ে ফেলবে। চৌরাস্তায় রাস্তা পারাপারের সুবিধার জন‌্য ‘বুম ব‌্যারিয়ারের’ ব‌্যবস্থাও করা হয়।

ইতিমধ্যেই, বেহালা চৌরাস্তা পরিদর্শন করতে গেলেন ডিসি ট্রাফিক সাউথ এবং ডিসি সাউথ ওয়েস্ট। শুক্রবারে সৌরনীলের মৃত্যু গোটা কলকাতাবাসীকে ভাবাতে বাধ্য করল। বেহালায় বাড়তি নজরদারি চালাচ্ছে পুলিশ।

বেহালার দুর্ঘটনায় ইতিমধ্যে মোট ২৭জন কে গ্রেফতার  করেছে পুলিশ। ধৃতদের আজ আলিপুর কোর্টে তোলা হয়েছে। কান্নায় বেঙে পড়েছে তাঁদের পরিবার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00