Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের শিক্ষক নেতাকে বরখাস্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি :তৃণমূলের শিক্ষক নেতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।হাওড়ার শিবপুরের একটি স্কুলের শিক্ষক ছিল সিরাজুল।কলকাতা হাইকোর্টে বিচারপতির পর্যবেক্ষণ, হাওড়ার স্কুলের ওই শিক্ষক দুর্নীতি করে চাকরি পেয়েছেন।তাই কোনও ভাবেই তাঁকে চাকরিতে রাখা যাবে না।

বুধবার(২৬ মার্চ)বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।এই নিয়ে বিচারপতি রাজাশেখর মান্থা জানান, ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি। তাই আজ থেকেই চাকরি থেকে বরখাস্ত করা হলো তাঁকে। এই সংক্রান্ত নির্দেশ স্কুলে ইতিমধ্যেই পাঠানো হয়েছে।

এর আগে সিরাজুলের নামে এফআইআর দায়ের করা হয়েছিল।তার বিরুদ্ধে অভিযোগ ছিল অনিয়ম করে চাকরি পেয়েছেন তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিরাজুলের বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাল্টা আদালতের দ্বারস্থ হয়েছিল সিরাজুল। পেশাজীবনে যাতে কোন প্রভাব না পড়ে তাই নিয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন তিনি। সেই আর্জি খারিজ করে দিয়েছিল আদালত।প্রসঙ্গত, ২০০১ সালেই আদালত সিরাজুলকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছিল। তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু তার পরও চাকরি করে যান তিনি।সিরাজুলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ছিল আগে থেকেই।পাশাপাশি, নিয়োগ দুর্নীতিতেও নাম জড়ায় তাঁর।

২০০১ সালেই কলকাতা আদালতের নির্দেশে চাকরি গিয়েছিল সিরাজুলের।কিন্তু আদালতের সেই নির্দেশ অগ্রাহ্য করে চাকরি করে যাচ্ছিলেন সিরাজুল।এমনকি সম্প্রতি হাওড়া জেলায় তৃণমূলের শিক্ষা সেলের সাধারণ সম্পাদকও করা হয় তাঁকে। সেই আবহেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল আদালত। অভিযোগ থাকা সত্ত্বেও সিরাজুলকে শিক্ষা সেলে পদ দেওয়া হল কী করে তা নিয়ে প্রশ্ন উঠলে তদন্তে নামে পুলিশ। এরপরই তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00