নিজস্ব প্রতিনিধি: বাঘাযতীনে বিদ্যাসাগর কলোনিতে চারতলা বাড়ির একটি অংশ হেলে পড়ল। হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল আবাসনের একটি অংশ। বেশ কয়েকজন মহিলা বাসিন্দা আহত হয়েছেন। একটি ফ্ল্যাটের বেশ কিছুটা অংশ হেলে পড়েছে।এই ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডে(Ward No 99)। ৮ থেকে ১০ বছরের পুরনো একটি আবাসনের ভেতরে একটি ফ্ল্যাটে(Flat) কয়েকদিন ধরে কাজ চলছিল।ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুরসভার বিল্ডিং দপ্তরের বিশেষজ্ঞরা। একইসঙ্গে পৌঁছেছে দমকল বিভাগ ও যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা।ওই আবাসনের হেলে পরা অংশের ফ্ল্যাট গুলি থেকে আবাসিকদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সেখানে ওই ফ্ল্যাটটি সহ আবাসনের একটি অংশ হেলে পড়ে। নিম্নমানের সামগ্রী দিয়ে ওই আবাসন তৈরি হয়েছে বলে অভিযোগ। ওই আবাসনটি যেখানে তৈরি হয়েছিল সেখানে এর আগে পুকুর ছিল কিনা বা জলা জমি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।আবাসনের একটি অংশ ভেঙে পড়েছে আরেকটি অংশ হেলে রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে যাদবপুরের ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনির(Vidyasagar Colony) তিন নম্বর এলাকায় ভেঙে পড়েছে চারতলা বাড়ির একটি অংশ।
অভিযোগ বর্তমান কাউন্সিলর আগের বা নির্বাচিত হয়ে কলোনির ওই জমিতে চার তলা বেআইনি বাড়ি তৈরীর অনুমোদন দিয়েছিলেন। জলা জমির উপরে তৈরি এই বহু তল বাড়িটি গত বেশ কয়েকদিন ধরে ধীরে ধীরে বসে যাচ্ছিল। সোমবার দুপুরে তা ভেঙে পড়েছে পাশের একতলা বাড়িতে। স্থানীয় মানুষজনের অভিযোগ ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। ওই অঞ্চলে সাধারণত তিন তলা বহুতল বানানোর অনুমতি দেয় পুরসভা। কিন্তু কি করে এই আবাসনের চারতলার ফ্ল্যাট তৈরি হলো তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।