Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওয়াকিটকির মাধ্যমে ব্রিগেডের ফাঁকা মাঠের ছবি না তোলার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবার ব্রিগেডে বাম সমর্থকদের ভিড় ছিল কিছুটা খাপছাড়া। এবার যুব সংগঠনের ডাকে যে ব্রিগেড সমাবেশ হচ্ছে সেই সমাবেশের মূল মঞ্চ ভিক্টোরিয়ার দিকে না করে করা হয়েছে পার্ক স্ট্রিটের দিকে পিছন করে। সেই মঞ্চে যখন অনুষ্ঠান চলছে সেই সময় বহু বাম কর্মী সমর্থকরা মঞ্চের পিছন দিকে দাঁড়িয়ে ছিলেন। অথচ সেই সময় ব্রিগেডের (Brigade)মাঠে অনেকটা অংশ খালি পড়ে রয়েছে। বিষয়টি নজরে আসা মাত্র ডি ওয়াই এফ আই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে মঞ্চে চলা গণসঙ্গীত থামিয়ে হাতে মাইক্রোফোন নিয়ে বলতে শোনা যায় কমরেডরা আপনারা যারা নিচে পেছনে দাঁড়িয়ে আছেন তারা আগে মাঝ মাঠ দখল নিন।

অর্থাৎ ব্রিগেডের সমাবেশে তথ্যপ্রযুক্তি ব্যবহার করা সিপিএম বুঝতে পারে যে জিমি জিব ক্যামেরা ব্যবহার করা হচ্ছে এবং ড্রোনের(Drone) মাধ্যমে ছবি তোলা হচ্ছে ফাঁকা জায়গার ছবি ধরা পড়বে। রবিবার ব্রিগেডের সমাবেশে আকাশ থেকে নজরদারি চালানোর ভাড়া করা হয়েছিল ড্রোন ক্যামেরা। সাতটি ল্যাপটপ দিয়ে গোটা সময় অফিসের গোটা সমাবেশের ওপর নজর রাখতে অস্থায়ী পিসিআর রুম তৈরি করা হয়েছিল।

অস্থায়ী পিসিআর(PCR) রুম থেকে মাঠে মাঠে যে সকল ক্যামেরাম্যান রয়েছেন তাদের ওয়াকি টকির মাধ্যমে ব্রিগেডের ফাঁকা জায়গার ছবি যাতে না আসে সেই নির্দেশ পাঠানো হয়। প্রতিবার ব্রিগেডে বামেদের যে মঞ্চ হয় তার উল্টো মুখি এবার হয়েছে মঞ্চ। ফলে মিছিল করে আসা সাধারণ কর্মী সমর্থকরা অনেকেই রবিবার উল্টো মুখী মঞ্চ দেখে কিছুটা ঘাবড়ে যায়। দীর্ঘ ১৫ বছর পর ডি ওআইএফ(DYIF)আইয়ের যুব সংগঠনের ডাকে ব্রিগেডের মাঠে সমাবেশ করার ডাক দিয়েছে বামেরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00