Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ত্রিপুরা সহ ভিন রাজ্য থেকে লোক এনে ব্রিগেড ভরানোর চেষ্টা বামেদের

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৫ বছর বাদে ব্রিগেডে ডাকা ডিওয়াইএফআই -এর সমাবেশে জনতার সংখ্যা ৪০ হাজারের দোরগোড়ায় আটকে রইল। ব্রিগেডের মাঠে বছরের শুরুতে শীতের মরশুমে এই জনসভায় কত লোক হয় তা নিয়ে সকাল থেকে কড়া নজর ছিল পুলিশের। ব্রিগেডের সভা শেষ হওয়ার পর পুলিশের হিসেবে অনুযায়ী লোকসভা নির্বাচনের আগে বছরের শুরুতে এই জনসভায় দুপুর সাড়ে বারোটা পর্যন্ত জনসংখ্যা ছিল ২৯ হাজার। সভা শেষ হওয়ার পর সেই জনসমাগম ৩৯ হাজারে গিয়ে থমকে গিয়েছিল। অর্থাৎ ৪০ হাজারের দোরগোড়া বামেদের যুব সংগঠন পার করতে পারে নি বলে পুলিশের দাবি।৫০ দিনের ইনসাফ যাত্রা শেষ করার পর ব্রিগেডের(Brigade) এই জনসমাবেশ ছিল বামদের কাছে এক বড় চ্যালেঞ্জ।

যদিও এই সভার উদ্যোক্তা ডিওয়াইএফআই নেতৃত্ব দাবি করে সভাস্থলের মুখ ঘুরে গেলেও লক্ষ লক্ষ বাম মনোভাবাপন্ন নিপীড়িত মানুষজন সমাবেশে যোগ দিয়েছিলেন। ব্রিগেডের সমাবেশ কি ঘিরে পরিবেশ আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে ময়দানে চলল দেদার রান্না বান্না এবং খাওয়া-দাওয়ার পালাএদিকে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু রেকর্ড পরিমাণ ভিড় হয়নি ফলে ধর্মতলা ও রেড রোডে(Red Road) সাময়িক যান চলাচল বন্ধ থাকলেও রবিবার ছুটির দিনে শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক ছিল। পুলিশের তথ্য অনুযায়ী রবিবার বামেদের যুব সংগঠনের ডাকা এই ব্রিগেডের সমাবেশে শুধু এই রাজ্যের নয়, বিহার উড়িষ্যা ,ত্রিপুরা ও ঝাড়খন্ড থেকে বহু ডিওয়াইএফআই(DYFI) কর্মীদের নিয়ে আসা হয়েছিল।

অর্থাৎ এ রাজ্যের মানুষের উপর ভরসা না করে রবিবার ব্রিগেডের ক্যাপ্টেন(Captain) মীনাক্ষী মুখার্জি ভিন রাজ্যের যুব কর্মীদের ওপর নির্ভর করেছিলেন। ব্রিগেডের সভাকে ডিজিটালভাবে লোকসভা নির্বাচনের আগে সর্বোচ্চ ছড়িয়ে দিতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছিল সিপিএম। লোকগান, ব্যান্ডের গান সবই ছিল ব্রিগেডের জনসভায়। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্র ও রাজ্যকে রাজনৈতিক নিশানা করে বামে নেতৃত্বের এই সব স্থল কানায় কানায় পূর্ণ হয়নি। মঞ্চের পেছনে থাকা অস্থায়ী পিসিআর রুম থেকে মাঠের মধ্যে থাকা ড্রোন(Drone) ক্যামেরা ও জিমি ক্যামেরাম্যানকে বারবার ওয়াকিটকিতে ফাঁকা জায়গা না দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল। মঞ্চ থেকে গণসংগীত থামিয়ে মাঠ ভরানোর ডাক দিতে হয় নেত্রী মীনাক্ষী মুখার্জিকে শোনা গিয়েছিল।

রবিবার ইংরেজি নববর্ষের প্রথমে শীতের দুপুরে তাই ব্রিগেড সমাবেশে যোগ দিতে আসা ভিন রাজ্যের বহু মানুষকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল আলিপুর চিড়িয়াখানা ,কালীঘাট মন্দির(Kalighat Temple), ভিক্টোরিয়া মেমোরিয়াল হল কিংবা আলিপুর সেন্ট্রাল জেল মিউজিয়ামে। কেউ কেউ আবার ব্যস্ত ছিল ধর্মতলায়(Esplande) কম দামে শীতের পোশাক কিনতে। খাওয়া দাওয়া থেকে টিফিন সমস্ত কিছু ব্যবস্থা ছিল নিখুঁত। কিন্তু বাম আমলের সিপিএমের ব্রিগেডের জনসমাগমের পুনরাবৃত্তি না ঘটায় বর্ষীয়ান বাম নেতৃত্বের কপালের ভাঁজ ছিল যথেষ্ট গাড়ো।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00