Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্রাবন্তীর পরে এবার বনি! ছাড়ছেন বিজেপি

বনির মা পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, ‘রাজ্য বিজেপি নেতৃত্বকে বনি মৌখিক ভাবে দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। খাতায় কলমে ২-৩দিন বাদে সেই পদক্ষেপ তিনি নেবেন। আপাতত বনি মন দিতে চান অভিনয়ে, কেননা হাতে অনেক কাজ। সে সব ফেলে বনি আর রাজনীতিতে থাকতে চাইছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেকে অনেক আশা নিয়ে হিসাব নিকেষ করে পা বাড়িয়েছিলেন গেরুয়া শিবিরে। এরপর কেউ ভোটে লড়াই করার টিকিট পেয়েছিলেন আবার কেউ নিছক প্রচারক হয়েই থেকে গিয়েছিলেন। কিন্তু সেই ভোট বিপর্যয়ের পরে অনেকেরই মোহভঙ্গ ঘটেছে গেরুয়া শিবিরে। তাই তাঁরা এখন ফের রাজনীতি থেকে দূরে সরে গিয়ে নিজের নিজের পেশায় মন দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন। টলি তারকাদের মধ্যে এখন এই প্রবণতা ক্রমশই বেড়ে চলেছে। কিছুদিন আগেই গেরুয়া শিবির ছেড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে অভিনেতা বনি সেনগুপ্তের নামও। তার পরিবার সূত্রেই জানা গিয়েছেন, বিজেপি ছেড়ে, রাজনীতি ছেড়ে এখন আবার অভিনয়তেই মন দিতে চান বনি। মানে বিজেপির চাঁদের হাট এখন ক্রমশই তার গ্ল্যামার হারিয়ে ফেলছে। এটাও বঙ্গ বিজেপি নেতৃত্বের কাছে একটা বড় অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা তাঁরা দলের তারকাদের ধরে রাখতে পারছে না। 

বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্ত এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আম্রপালি’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত রয়েছেন বনি। রয়েছেন বোলপুরে। সেখানে ওই সিনেমার আউটডোর শুটিং চলছে। তবে রাজ্য বিজেপি নেতৃত্বকে বনি মৌখিক ভাবে দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। খাতায় কলমে ২-৩দিন বাদে সেই পদক্ষেপ তিনি নেবেন। আপাতত বনি মন দিতে চান অভিনয়ে, কেননা হাতে অনেক কাজ। সে সব ফেলে বনি আর রাজনীতিতে থাকতে চাইছেন না। রাজনীতি থেকে পুরোপুরি গুটিয়ে নিচ্ছেন নিজেকে। আর বিজেপির সঙ্গে তো নৈব নৈব চ। বনির সিদ্ধান্তকে ওয়াকিবহাল মহল কার্যত মোহভঙ্গ হিসাবেই দেখছে। তাঁদের অভিমত, বনির বান্ধবী কৌশানি মুখোপাধ্যায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। অথচ সেই সময়েই বনি যোগ দিয়েছিলেন বিজেপিতে। এই ঘটনা তাঁদের দুইজনের রাজনৈতিক কেরিয়ারেই ছাপ ফেলেছে। অনেকেরই মনে হয়েছে তাঁরা ব্যালেন্স করে চলতে চাইছেন। তাই একজন তৃণমূলে, অন্যজন বিজেপিতে। কিন্তু আমজনতা এই ব্যালেন্স মেনে নেননি। তাই কৌশানি যেমন হারের মুখ দেখেছিলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে মুকুল রায়ের বিরুদ্ধে তেমনি বনিকেও নিছক প্রচারের মধ্যেই বেঁধে রেখেছিল বিজেপি। তাই দুইয়েরই প্রাপ্তি কার্যত শূন্য। সেই জায়গায় দাঁড়িয়ে দুইয়েরই রাজনীতি থেকে সরে আসা তাঁদের আগামী কেরিয়ারে লাভ দেবে বই ক্ষতি দেবে না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00