Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৩৮ হাজারেরও বেশি বুথে এজেন্ট বসানো নিয়ে চাপে বিজেপি

এবারের পঞ্চায়েত নির্বাচনে ৬০ হাজারের আশেপাশে বুথে ভোট হচ্ছে। কিন্তু এই ৬০ হাজার বুথে এজেন্ট বসানোর মতো লোকই জুটছে না পদ্মশিবরের।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) আর্জি জানিয়েছেন এক দফায় নয়, রাজ্যের পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election) হোক কয়েক দফায়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল যে কেন্দ্রীয় বাহিনীর(Central Para Military Force) অপ্রতুলতা ঠেকাতেই এই আর্জি জানিয়েছেন তিনি। কিন্তু এখন অনেকেই মনে করছেন কেন্দ্রীয় বাহিনীর অপ্রতুলতা ছাড়াও বিজেপির(BJP) কাছে বড় মাথা ব্যাথার কারণ হয়ে উঠেছে বুথে বুথে এজেন্ট(Booth Agent) বসানোর বিষয়টি। কেননা গ্রামগঞ্জে কেউ বিজেপির এজেন্ট হয়ে বুথে বসতেই চাইছে না। অত এজেন্ট বসানোর মতো লোকও নেই বিজেপিতে। এখন নিজেদের এই এজেন্ট না দিতে পারার দুরাবস্থাকে ঢাকা দিতে রাজ্যের বিরোধী দলনেতা বেশ সুকৌশলে এক দফার ভোটকে একাধিক দফায় ভেঙে দেওয়ার আর্জি জানিয়েছেন যাতে একই লোককে ঘুরিয়ে ফিরিয়ে একাধিক দফায় এজেন্ট হিসাবে চালানো যায়।

আরও পড়ুন ‘History Should Be Change From Bihar’, পাটনায় দাবি মমতার

রাজ্য নির্বাচন কমিশনের তথ্য বলছে এবার রাজ্যের ২২টি জেলায় পঞ্চায়েতের ভোট হচ্ছে। এই ২২টি জেলার মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে জেলা পরিষদ নেই। বাকি ২০টি জেলায় তা আছে। সেই জেলা পরিষদে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে মাত্র ৮টি আসনে। বাকি ৯২০টি জেলা পরিষদের আসনে কিন্তু ভোট হচ্ছে। আবার পঞ্চায়েত সমিতি স্তরে ৩৪৩টি ব্লকের মোট ৯ হাজার ২১৭টি আসনের মধ্যে ৭৫৯টিতে লড়াই হচ্ছে না। কেননা সেখানে বিনা প্রতিদ্বমদ্বিতায় জয় এসে গিয়েছে। আবার রাজ্যের ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতের ৬৩ হাজার ২৮৩টি আসনের মধ্যে লড়াই নেই মাত্র ৬,২৩৮টিতে। বাকি আসনে কিন্তু ভোট হচ্ছে। সার্বিক ভাবে দেখা যাচ্ছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েতের প্রায় ৭৪ হাজার আসনের মধ্যে ৯০ শতাংশ আসনেই কিন্তু ভোট হচ্ছে। আবার রাজ্যে বুথের সংখ্যা ৬১ হাজার ৬৩৬। তার মধ্যে ৬০ হাজারের আশেপাশে বুথে ভোট হচ্ছে। কিন্তু এই ৬০ হাজার বুথে এজেন্ট বসানোর মতো লোকই জুটছে না পদ্মশিবরের।

আরও পড়ুন শুভেন্দুকে ধাক্কা দিয়ে কেন্দ্র মেনে নিল বাহিনী অপর্যাপ্ত

কমিশনের নির্বাচনী পরিসংখ্যান বলছে, বিজেপি ২২টি জেলায় গ্রাম পঞ্চায়েত স্তরে ৩৮ হাজার ৪৭৫টি আসনে প্রার্থী দিয়েছে। পঞ্চায়েত সমিতি স্তরে প্রার্থী দিয়েছে ৭০৩২টি আসনে এবং জেলা পরিষদ স্তরে ৮৯৭টি আসনে। অর্থাৎ এবারের পঞ্চায়েত ভোটে বিজেপির মোট প্রার্থীর সংখ্যা ৪৭ হাজারের আশেপাশেই থাকছে। কিন্তু প্রায় সাড়ে ৩৮ হাজার বুথে, যেখানে তাঁদের প্রার্থী থাকছে, সেই সব জায়গায় তাঁরা এজেন্ট বসাতে পারবে কিনা সেটাই সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠতে চলেছে। যতই কেন্দ্রীয়া বাহিনী থাক, বুথে এজেন্ট না বসাতে পারলে সেই আসনে বিজেপি আদৌ জিতবে কিনা তা নিয়ে থাকছে ঘোর সন্দেহ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00