Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রীয় বাহিনী, অনলাইন মনোনয়ন সহ ৫ আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ বিজেপি-কংগ্রেস

কংগ্রেস ও বিজেপির আইনজীবী কৌস্তভ বাগচী এবং শ্রীজীব চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপি (BJP) এবং কংগ্রেস (CONGRESS) হাইকোর্টের দ্বারস্থ। কেন্দ্রীয় বাহিনী, অনলাইন মনোনয়ন সহ প্রায় একই দাবি দু’ই দলের। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন কংগ্রেস ও বিজেপির আইনজীবী কৌস্তভ বাগচী এবং শ্রীজীব চক্রবর্তী। আজ শুক্রবার এই মামলার শুনানি।

জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেওয়ার পরে দু’ই শিবিরের আইনজীবীর দ্রুত শুনানির আবেদনও মঞ্জুর করেছিলেন বিচারপতি। আজ দুপুরে এই মামলার শুনানি। ৫ দফা আবেদন- ১. জেলার কেন্দ্রীয় নির্বাচনী দফতর ছাড়াও বিশেষ বিশেষ ক্ষেত্রে মনোনয়নের ব্যবস্থা করা হোক জেলা বিচারকের দফতর বা রাজ্য নির্বাচন কমিশনের দফতরে। ২. ইচ্ছুক সকল প্রার্থী যেন মনোনয়নপত্র জমা দিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করা। ৩. বুথে বুথে সিসিটিভি এবং কেন্দ্রীয়বাহিনী মোতায়েন। ৪. সর্বদল বৈঠক ৫. প্রতি কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সময় বেশি বরাদ্দ করা।

উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিন আজ। আগামী ১৫ জুন পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়নপত্র। স্ক্রুটিনি চলবে আগামী ১৭ জুন পর্যন্ত। কমিশনের নিয়ম অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে থাকতে পারবেন ২ জন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00