বিশ্ববাংলা শারদ সম্মান পেল কোন কোন পুজো? দেখে নিন তালিকা…

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক্ষার অবসান। বোধনের মধ্য দিয়ে বুধবার শুরু হয়েছে চলতি বছরের শারদ্যো‍ৎসব। আর পূর্ব ঘোষণা মতো মহাষষ্ঠীর সন্ধেয় ঘোষিত হল ‘বিশ্ববাংলা শারদ সম্মান-২০২৪ পুরস্কার’ বিজেতাদের নাম। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার পাশাপাশি রাজ্যের বাকি জেলা থেকেও বেছে নেওয়া হয়েছে বিভিন্ন ক্ষেত্রে অতুলনীয় কয়েকটি পুজোকে। বিভিন্ন বিভাগে মোট ১০২টি পুজো কমিটিকে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি ‘বিশ্ব বাংলার পুজোর গান’ পুরস্কার জিতেছে ‘আমার আড়ালে আমার আবডালে’।

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরে তৃণমূল সরকার ক্ষমতায় আসীন হয়। বিশ্বের দরবারে বাঙালির প্রাণের উৎসবকে আরও আকর্ষণীয় করতে এবং বাঙালির সৃজনশীলতা ও শিল্পচেতনাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৩ সাল থেকে চালু হয়েছিল ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’। ২০২২ সালে ইউনেস্কো বাংলার দুর্গাপুজোকে সাংস্কৃতিক ঐতিহ্য অর্থাৎ ‘কালচারাল হেরিটেজ’ তকমা দিয়েছে। অন্যান্য বছরের মতো এই বছরেও কলকাতা পুর সংস্থা, দক্ষিণ দমদম পুরসভা, বরানগর পুরসভা, বিধাননগর পুর সংস্থা, হাওড়া পুর সংস্থা এলাকার পুজোগুলির মধ্যে থেকে সবচেয়ে অভিনব পুজোগুলি বেছে নিয়ে ৮টি বিভাগে পুরস্কৃত করা হয়েছে। বিভাগগুলি হল: সেরার সেরা, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা সাবেকি পুজো, সেরা পরিবেশবান্ধব পুজো, সেরা ভাবনা, বিশেষ পুরস্কার ও সেরা থিম সং।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এবার সেরার সেরা পুজোর পুরস্কার তুলে দেওয়া হয়েছে ৩২টি পুজো কমিটির হাতে। তার মধ্যে উল্লেখযোগ্য হল-ত্রিধারা অকালবোধন, টালা প্রত্যয়, সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, কালীঘাট মিলন সঙ্ঘ, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বেহালা নতুন দল, হিন্দুস্তান পার্ক সর্বজনীন, বাবুবাগান সর্বজনীন, সমাজসেবী সঙ্ঘ, নাকতলা উদয়ন সংঘ, গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব, আলিপুর সর্বজনীন, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, আহিরীটোলা সর্বজনীন, দমদম পার্ক তরুণ দল, বড়িশা ক্লাব, হাতিবাগান সর্বজনীন, রাজডাঙ্গা নব উদয় সঙ্ঘ, কাশী বোস লেন সর্বজনীন ইত্যাদি।

সেরা সাবেকি পুজো হিসাবে পুরস্কৃত করা হয়েছে ছয়টি পুজো কমিটিকে। সেগুলি হল- বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক সর্বজনীন, সিমলা ব্যায়াম সমিতি, মুদিয়ালী ক্লাব এবং বড়িশা প্লেয়ার্স কর্নার। সেরা মণ্ডপ বিভাগে পুরস্কার জিতেছে কালীঘাট মিলন সঙ্ঘ, চক্রবেড়িয়া সর্বজনীন, কামডহরি সুভাষপল্লী সর্বজনীন, দমদম পার্ক তরুণ সঙ্ঘ এবং নেতাজি কলোনি সর্বজনীন দুর্গা উৎসব।

সেরা প্রতিমা বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয়েছে মহম্মদ আলি পার্ক উল্টোডাঙ্গা তেলেঙ্গাবাগান, খিদিরপুরের ৭৪ পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির হাতে। সেরা ভাবনা বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয়েছে মোট ১৫টি পূজা কমিটির হাতে। তার মধ্যে রয়েছে বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটি, বোসপুকুর তালবাগান সর্বজনীন, চালতা বাগান লোহাপট্টি, কালীঘাট কিশোর সঙ্ঘ, রামমোহন সম্মিলনী, বেলেঘাটা ৩৩ পল্লী, নলিনী সরকার স্ট্রিট সর্বজনীন, দমদম নবপল্লী স্পোর্টিং ক্লাব ও বকুলবাগান সর্বজনীন।

সেরা পরিবেশ বান্ধব বিভাগে পুরস্কার জিতেছে ১৪টি পুজো কমিটি। তার মধ্যে উল্লেখযোগ্য সন্তোষপুর লেকপল্লী, গলফ গ্রিন শারদ উ‍ৎসব কমিটি, সঙ্ঘশ্রী, যুবমৈত্রী, উল্টোডাঙ্গা বিধান সঙ্ঘ, অজেয় সংহতি, সিকদারবাগান সাধারণ দুর্গো‍ৎসব, টালা বারোয়ারি, সেলিমপুর পল্লী, নেতাজী জাতীয় সেবাদল, চোরবাগান ও পূর্বাচল শক্তি সঙ্ঘ।

বিশেষ পুরস্কার পেয়েছে ৩০টি পুজো কমিটি। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-বাঘাযতীন তরুণ সঙ্ঘ, লালাবাগান নবাঙ্কুর সঙ্ঘ, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, মনোহরপুকুরর ৬৪ পল্লী, আইবি ব্লক ওয়েলফেয়ার অ্যাসিসিয়েশন, গোলমাঠ দুর্গাপূজা সমিতি, পূর্ব পুঁটিয়ারি প্রগতি সঙ্ঘ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]