Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শোভনকে পাশে নিয়ে মেয়ের জন্মদিন পালন বৈশাখীর

মেয়ের জন্মদিনে আবেগপ্রবণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ১ নভেম্বর ১০ বছরে পা দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কন্যা মহুল

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ের জন্মদিনে আবেগপ্রবণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ১ নভেম্বর ১০ বছরে পা দিয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কন্যা মহুল। সেই জন্মদিন উদযাপনের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন শোভন-বান্ধবী।

মঙ্গলবার নিজের ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করে বৈশাখী বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘আজ আমার দেবশিশু মহুলের জন্মদিন। টালমাটাল দাম্পত্য জীবনে আমি কখনও মা হতে পারব কি না তা নিয়ে আমি খুব সন্দিহান ছিলাম।’ এমন পুরনো উদ্বেগের কথা লেখার পাশাপাশি আগামী দিনে মেয়ের জন্য একরাশ শুভকামনা ব্যক্ত করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সেই লেখার শেষের দিকে তিনি লিখেছেন, ‘আমি একজন খারাপ মা মহুল, কিন্তু তুমি সর্বশ্রেষ্ঠ কন্যা, আমার আত্মার আলো, ঈশ্বরের সর্বোত্তম উপহার আমার উপর বর্ষিত হয়েছে! আমি তোমার মা হতে পেরে খুব খুশি! শুভ জন্মদিন প্রিয়।’

সোমবার গভীর রাতে দক্ষিণ কলকাতার বাড়িতে কন্যা মহুলের জন্মদিন উদযাপন করেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন বন্ধু শোভন চট্টোপাধ্যায়। ফেসবুকে একাধিক যে ছবি বৈশাখী পোস্ট করেছেন, সেখানে দেখা যায় শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং আদরের ছোট্ট মহুল আকাশী নীল রঙের পোশাকে সেজেছেন। এমনকি সুন্দরভাবে সাজানো কেকের রঙও ছিল আকাশী নীল। ছবিতে দেখা যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় কখনও কেক কেটে মেয়ের মুখে তুলে খাইয়ে দিচ্ছেন, কখনও বা শোভন চট্টোপাধ্যায়ের মুখে তুলে খাইয়ে দিচ্ছেন কেক। এমন ভাবেই মহুলের জন্মদিন পালন করলেন শোভন-বৈশাখী জুটি। সবমিলিয়ে মেয়ের জন্মদিন উপলক্ষে ভালবাসার ছবিতে আবারও সোশ্যাল মিডিয়ায় নজর কাড়লেন তাঁরা।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00