Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাহাড়ে শক্তিবৃদ্ধি শাসকদলের, তৃণমূলে যোগ বিনয় তামাং

জিটিএ নির্বাচনের আগেই পাহাড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলে। বৃহস্পতিবার কলকাতায় মন্ত্রী ব্রাত্য বসু এবং মলয় ঘটকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন

Share:

নিজস্ব প্রতিনিধি: জিটিএ নির্বাচনের আগেই পাহাড়ে শক্তিবৃদ্ধি তৃণমূলে। বৃহস্পতিবার কলকাতায় মন্ত্রী ব্রাত্য বসু এবং মলয় ঘটকের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় তামাং এবং রহিত শর্মা। তৃণমূলে যোগ দিয়ে বিনয় তামাং বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের হাত শক্ত করতে পাহাড়ে উন্নয়নের ধারা বজায় রাখতে আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি। তাই তাঁদের সঙ্গে লড়াই করতেই তৃণমূলে এলাম। এদিন মলয় ঘটক বলেন, আজ পাহাড়ের রাজনীতিতে এক উল্লেখযোগ্য দিন। ব্রাত্য বসু বলেন, পাহাড়ে বিজেপি বিভাজনের রাজনীতি করে। এখন পাহাড়বাসীও বুঝতে পারছেন এই কথা। তাই আগামীদিনে আরও অনেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন।

বৃহস্পতিবার বিনয় তামাং ও রহিত শর্মা তৃণমূলে যোগ দেওয়ায় পাহাড়ের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হল বলে মনে করছেন রাজনৈতিক মহল। যদিও এর আগেই একবার তৃণমূলে যোগ দিয়েছিলেন বিনয় তামাং। কিন্তু মাস দুয়েক আগে তিনি আচমকা পদত্যাগ করেন তৃণমূল থেকে। এদিন ওই প্রসঙ্গে বিনয় বললেন, ৬৪ দিন আগে আমি তৃণমূল থেকে পদত্যাগ করি। কিন্তু পরে মমতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমি তৃণমূলে ফেরার সিদ্ধান্ত নিই। মমতাকে আমি সর্বভারতীয় নেতা হিসেবে দেখতে চাই। মমতাকে আমি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। বিনয় তামাং আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়েই ফের তৃণমূলে ফিরে এলাম। এর আরও একটা কারণ হল বারবার আমাদের নানা ধরনের ললিপপ দেখিয়েছে। কিন্তু আমরা বুঝতে পেরেছি, একমাত্র তৃণমূলের সঙ্গে থাকলেই পাহাড়ের কাঙ্খিত উন্নয়ন সম্ভব।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00