Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাতের শহরে দুটি বাইকের মুখোমুখি ধাক্কা, মৃত্যু একজনের, জখম তিন

রাতের শহরে মর্মান্তিক দুর্ঘটনা। কলকাতার নিউটাউনের (Newtown) বলাকা আবাসনের কাছে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর।শনিবার রাতে এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতের শহরে মর্মান্তিক দুর্ঘটনা। কলকাতার নিউটাউনের (Newtown) বলাকা আবাসনের কাছে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। শনিবার রাতে এই দুর্ঘটনায় জখম হয়েছেন আরও তিন জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। গুরুতর অবস্থায় তাঁদেরকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জনা গিয়েছে, একটি বাইক শনিবার গভীর রাতে নারকেল বাগান মোড় থেকে নিউটাউনের বলাকা আবাসনের দিকে যাচ্ছিল। সেই সময় আরেকটি অন্য বাইক উল্টোদিক থেকে অর্থাৎ বলাকা আবাসনের দিক থেকে নারকেল বাগান অভিমুখে আসছিল। আচমকা বলাকা আবাসনের সামনে দুটি বাইকের মুখোমুখি ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়েন আরোহীরা। দুটি বাইকে মোট চার জন আরোহী ছিলেন। গুরুতরভাবে জখম হন প্রত্যেকে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে আহতরা। ধাক্কার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় বাইক দু’টির সামনের অংশ। এই ঘটনার খবর পৌঁছয় পুলিশের কাছে। পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকীরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় জখম আরোহীদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। ওই মহিলা খড়গপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে দু’জন জলপাইগুড়ির  এবং একজন ভাটপাড়া বাসিন্দা। রাতের শহরে এই যুবক-যুবতীরা বাইকে চেপে কোথায় যাচ্ছিলেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বেশি গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাইকদুটি বাজেয়াপ্ত করা হয়েছে।

স্কুলে যাওয়ার পথে পিষে দিল বাইক, মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার

নিউটাউনের বাড়ি থেকে বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা! লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর, আহত চালক

লিভ ইন পার্টনারকে হেনস্থার প্রতিবাদ, নিউটাউনে পিটিয়ে খুন যুবককে

পার্কিং নিয়ে বচসা, আবাসনে ঢুকে নিরাপত্তারক্ষীকে তীব্র মারধরের অভিযোগ ডেলিভারি বয়দের বিরুদ্ধে

বেপরোয়া গতিই ডেকে আনল অঘটন! মা ফ্লাইওভারে ভয়ঙ্কর দুর্ঘটনা,গুরুতর জখম চালক সহ তরুণী

বড় স্বস্তি ! অ‌্যাপে বুক করলেই এবার মিলবে ‘দুয়ারে অটো’ পরিষেবা

ধর্ষণ করে খুন ! নিউটাউনের ঝোপে যুবতীর অর্ধনগ্ন দেহ ঘিরে ঘনাচ্ছে রহস্য

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00