Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অভিযোগে ২ জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অভিযোগের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল বিধান নগর সাইবার ক্রাইম থানার(Bidhannagar Cyber Crime P.S.) পুলিশ। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার দুই। ধৃতরা হল শ্রীমন্ত গোরাই (১৯ বছর বয়সী)মুন্সেফ ডাঙ্গা,পুলিশ স্টেশন রঘুনাথপুর(Raghunathpur P.S.), পুরুলিয়া।তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের সময় সে তার দোষ স্বীকার করে এবং অপরাধ সংগঠিত করার জন্য প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড সরবরাহকারী আলফাজ শেখ আর সাথে জড়িত থাকার কথাও স্বীকার করে।তদন্ত অনুসারে অভিযান চালানো হয় এবং আলফাজ শেখ (২৫ বছর বয়সী) মির্জাপুর, বান্দপাড়া, প্রাথমিক বিদ্যালয়ের কাছে, পিএস বেলডাঙ্গা(Beldanga P.S.), মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ২,৫০০ টিরও বেশি প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ড, ৬৫ টি কিপ্যাড মোবাইল হ্যান্ডসেট এবং ৯টি অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে।

এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে তদন্ত করছে পুলিশ। অন্যদিকে,দোল উৎসব ও মাইক বাজানোকে কেন্দ্র করে, প্রতিবেশীর মধ্যে দু পক্ষের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে মারপিটের ঘটনায় শনিবার রাতেই নয়জনকে গ্রেফতার। রবিবার অভিযুক্তদের আদালতে পেশ করল পুলিশ।পূর্ব বর্ধমান জেলার জামালপুরের নবগ্রাম এলাকায় দোল উৎসব ও মাইক বাজানোকে কেন্দ্র করে, প্রতিবেশীর মধ্যে দু পক্ষের মারপিটের ঘটনায় জখম হল ১৩ জন। ঘটনায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় ৯জনকে গ্ৰেফতার করল পুলিশ।ধৃতদের রবিবার বর্ধমান জেলা আদালতে পেশ করল পুলিশ।

আহত ১৩ জনের মধ্যে দুজনকে বর্ধমান রেফার করা হয় গুরুতর আহত থাকার কারণে। ১১ জনকে জামালপুর থানায়(Jamalpur P.S.) নিয়ে এসে লিখিতভাবে অভিযোগ দায়ের করছে বলে পুলিশ জানিয়েছে। শনিবার সন্ধ্যা থেকে সংঘর্ষ চরমে পৌঁছায়। স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে দু – পক্ষের মারপিটের ঘটনা ঘটে ।লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনায় আহত হয়েছে মোট ১৩ জন। তারপর পুলিশ ওই ঘটনা তদন্ত শুরু করে এবং ৯ জনকে গ্রেফতার করে জামালপুর থানা। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে পেশ করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00