Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১৫ এপ্রিলের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে যাবে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠে যাওয়ার সম্ভাবনা। আগামী ১১ এপ্রিল থেকে বাংলা নববর্ষের দিন অর্থাৎ ১৫ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর পেরিয়ে যাবে এবং এই গরমের তাপপ্রবাহ বেশ কয়েকদিন জারি থাকবে। শুক্রবার আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন, অন্যান্য বছরও এপ্রিল মাসে তাপপ্রবাহ বৃদ্ধির ঘটনা ঘটে। কিন্তু এবার অস্বাভাবিক তাপপ্রবাহবৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকাল ১১ টার পর থেকেই বইবে লু। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে আগামী ৩ দিনে। ১১ তারিখ থেকে ১৫ তারিখ আরো তাপমাত্রা আরোও বাড়বে গোটা রাজ্যে।

আগামী ১০ তারিখ পর্যন্ত কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে থাকবে। ১১ থেকে ১৫ তারিখের মধ্যে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে উঠতে পারে। এই গরম আবহাওয়া বেশ টানা কয়েকদিন ধরে চলবে। উত্তর বঙ্গে ও দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রী বাড়বে। আপাতত গোটা রাজ্যে কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই । তবে স্থানীয়ভাবে কোথাও সামান্য বৃষ্টি হতে পারে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00