Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬’টি জেলায় ঝড় বৃষ্টি, মঙ্গল থেকে শুরু দুর্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হতে পারে।বিহারে নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে উত্তর-পশ্চিম দিকে খুব ধীরে এগোচ্ছে। দুটি অক্ষরেখা বিহারের উপর দিয়ে বিস্তৃত।পূর্ব পশ্চিম অক্ষরেখা পাকিস্তান থেকে রাজস্থান মধ্যপ্রদেশের ওপর দিয়ে বিহারের নিম্নচাপ এলাকা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান ।তিনি বলেন,উত্তর-পূর্ব বাংলাদেশ থেকে গুজরাত পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিহারের নিম্নচাপের উপর দিয়ে বিস্তৃত।

মৌসুমী অক্ষরেখা আগ্রা জয়পুর থেকে মানালি পর্যন্ত বিস্তৃত রয়েছে।আগামী সপ্তাহে উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরীর সম্ভাবনা। এর প্রভাবে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে।দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন বৃষ্টি কম থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে বেশ কয়েকটি জেলায়। শনিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম ।ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।রবিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া ,উত্তর ২৪ পরগনা, বীরভূম ,মুর্শিদাবাদ জেলাতে।বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা (Kolkata)সহ বাকি জেলাতে।

সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত ঝড়ের সম্ভাবনা কলকাতা সহ বাকি জেলাতে। দক্ষিণবঙ্গে(South Bengal) ভারী বৃষ্টি শুরু হবে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। দমকা ঝড়ো বাতাস সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া।মঙ্গলবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া ,ঝাড়গ্রাম, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।

উত্তরবঙ্গে(North Bengal) শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বজবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো বাতাস বইবে বাকি সব জেলাতে।শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে।রবিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার জন্য। দার্জিলিং ,কালিম্পং, কোচবিহার, মালদা জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার, জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই। পরদিন মঙ্গলবারেও আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে।উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সপ্তাহের মাঝে ফের ভারী বৃষ্টি দক্ষিণ বঙ্গে। এর ফলে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিংপং এ ধসের সম্ভাবনা লিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের নদীর জলস্তর ইতি মধ্যেই বেশ কিছু জায়গায় বিপদসীমার উপর দিয়ে হয়েছে। আগামী সপ্তাহে মাঝে ফের বৃষ্টি বাড়বে। আশঙ্কা নিচু এলাকা আরো বেশি করে প্লাবিত হতে পারে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00