Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৮ ডিসেম্বরের পর থেকে রাজ্যে ধীরে ধীরে পারদের ছন্দপতন ঘটবে

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র ঘূর্ণিঝড় যেটি সৃষ্টি হয়েছিল ইতিমধ্যেই ল্যান্ডফল প্রসেস শুরু হয়েছে । মঙ্গলবার দুপুর ১:৩০ নাগাদ ল্যান্ডফল প্রসেস শুরু হয়েছে। তিন থেকে সাড়ে তিন ঘন্টা এই প্রসেস চলবে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Department) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন,এটি বাপাতলা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিক থেকে অগ্রসর হচ্ছে।

এর গতিবেগ ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং গাস্টিং ১১০ কিলোমিটার অবধি যাবে। পরে এটির অভিমুখ থাকবে উড়িষ্যার দিকে এবং ধীরে ধীরে শক্তিও কমতে থাকবে।এর ফলে আমাদের রাজ্যে সরাসরি প্রভাব না থাকলেও পাঁচ, ছয়, সাত ডিসেম্বর বৃষ্টির(Rain) সম্ভাবনা রয়েছে ।ছয় এবং সাত ডিসেম্বর দক্ষিণবঙ্গের বিশেষ করে কয়েকটি জেলায় বৃষ্টি হবে। এই সিস্টেমের জন্য কোন সতর্কবার্তা নেই। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের(South Bengal) আকাশ মেঘলা রয়েছে ।এই পরিস্থিতি বজায় থাকবে।

সর্বনিম্ন তাপমাত্রা কলকাতাতে(Kolkata) ২৩ ডিগ্রির উপরে উঠে গেছে। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে আগামী ৮ ডিসেম্বর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমবে । কিন্তু খুব বেশি তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। বেশ কয়েকদিন সময় লাগবে শীতের আমেজ পেতে। সঞ্জীববাবুর দাবি , পশ্চিমী ঝঞ্ঝা মিটে গেলে ডিসেম্বরের শেষের দিকে কলকাতায় ফিরতে পারে শীতের আমেজ।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00