Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সলমানকে ভাইফোঁটায় আমন্ত্রণ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ভাইজান সলমান খানকে আগামী ভাইফোঁটায় আসার আগাম আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোরে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধনী মঞ্চে ভাষণ দিতে গিয়েই ‘বড়দিদির’ মতো ছোট ভাই সলমানের কাছে বাংলার প্রশাসনিক প্রধান আবদারের সুরে বললেন, ‘সলমানকে কথা দিতে হবে, আগামী চলচ্চিত্র উ‍ৎসবে আসতে হবে। ভাইফোঁটা ও রক্ষা বন্ধনেও আসতে হবে।’ দিদির আবদারে সম্মতিসূচক ঘাড় নাড়েন ভাইজান।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধনী উপলক্ষে এদিন নেতাজি ইন্ডোরে চাঁদের হাঁট বসেছিল। উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অনিল কপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, পরিচালক মহেশ ভাট, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রসেনজি‍ৎ চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়রা। মুখ্য আকর্ষণ ছিলেন বলিউডের ভাইজান সলমান খান। গত কয়েক বছর ধরে চলচ্চিত্র উ‍ৎসবের উদ্বোধনী মঞ্চে অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছিলেন দর্শকরা।

এদিন প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘বাংলার মানুষ সিনেমাকে কদর করতে জানেন। বাংলার মানুষ সিনেমাকে ভালবাসে। দেশ, ধর্ম, জাতিভেদের গণ্ডি পেরিয়ে চলচ্চিত্র হয়ে উঠেছে সর্বজনীন, বিশ্বজনীন। বাংলা দেশের সংস্কৃতির রাজধানী। আমরা ভালবাসি দেশকে। আমরা কেউ ভয় পাইনা।’ বলিউডের ভাইজানকে বাংলায় তাঁর পরবর্তী ছবির শুটিং করার অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সলমানকে কথা দিতে হবে, বাংলায় ছবির শুটিং করবেন, বাংলা সিনেমার প্রমোট করবেন।’ নাছোড়বান্দা দিদির অনুরোধ ফেলতে পারেননি বলিউডের বেতাজ বাদশা। নেতাজি ইন্ডোর ভর্তি দর্শকদের সামনে দাঁড়িয়ে কথা দেন, ‘বাংলাতে এসে ছবির শুটিং করবেন।’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00