Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৩ ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠ, রয়েছে কিছু শর্ত

অবশেষে ভক্ত ও পর্যটকদের জন্য খুলছে বেলুড় মঠের দরজা। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পুরোদস্তুর খুলে যাচ্ছে বেলুড় মঠ

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে ভক্ত ও পর্যটকদের জন্য খুলছে বেলুড় মঠের দরজা। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে পুরোদস্তুর খুলে যাচ্ছে বেলুড় মঠ। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বিধিনিষেধ আরোপ করে বেলুড় মঠ। মাঝে বিশেষ তিথিতে ভক্ত সমাগমের কথা মাথাতে রেখেই বন্ধ রাখা হত বেলুড় মঠ। কিন্তু রাজ্যে আপাতত করোনার সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। তাই ধীরে ধীরে সবকিছু শিথিল করছে বেলুড় মঠ কর্তৃপক্ষ। যার জেরেই আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সম্পূর্ণরূপে খুলে যাচ্ছে বেলুড় মঠের দরজা। তবে ৪ মার্চ রামকৃষ্ণ ঠাকুরের জন্মতিথি উপলক্ষ্যে আরোপ হয়েছে বেশকিছু বিধিনিষেধ।

৪ মার্চ ঠাকুরের জন্মতিথি ছাড়া বাকি দিনগুলিতে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকছে না। মঠে প্রবেশের অনুমতি পেলেও ভক্তরা আরতি দেখতে পারবেন না। গত বছর ২৬ ডিসেম্বর স্বামীজির জন্মতিথি পালন হয়েছিল বেলুড়ে। তারপরের দিনই অর্থাৎ ২৭ ডিসেম্বর ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় মঠের দরজা। যেহেতু করোনার নতুন প্রজাতি ওমিক্রনের দাপটের সংক্রমণের হাত থেকে বাঁচতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়।

কিন্তু আপাতত সেই সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হওয়ায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার মঠ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার অছি পরিষদের বৈঠকে স্থির হয়েছে, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে সমস্ত কোভিড বিধি মেনে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মঠ। সকাল ৭টা থেকে ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন ভক্ত ও পর্যটকরা। এই সময়ের মধ্যে ঠাকুর দর্শন, মহারাজ প্রণাম করা গেলে আরতি দেখা বা প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে না।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00