Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বছরের শুরুতেই দরজা বন্ধ বেলুড় মঠে!

নতুন বছরের প্রথমদিনেই রাজ্যে কল্পতরু উৎসব পালন করা হয়। সেই কারণেই দক্ষিণেশ্বর ও বেলুড় মঠে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনার সংক্রমণ নিয়ে সতর্ক বেলুড় মঠ কর্তৃপক্ষ। তাই  বড় সিদ্ধান্ত নিল বেলুড় মঠ কর্তৃপক্ষ। আগামী ১-৪ জানুয়ারি অর্থাৎ নতুন বছরের শুরুতে সম্পূর্ণ বন্ধ রাখা হবে বেলুড় মঠ। মূলত বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশ আটকানোর জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে।

মঠের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ১-৪ জানুয়ারি বন্ধ থাকবে মঠ। ৫ জানুয়ারি থেকে ফের নিয়ম মেনে দর্শনার্থীদের প্রবেশাধিকার দেওয়া হবে। জানিয়েছেন মঠের সাধারণ সম্পাদক সুবীরানন্দ মহারাজ। সূত্রের খবর, করোনার সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ। যেহেতু ১ জানুয়ারি কল্পতরু উৎসবের দিন মঠে প্রচুর সাধারণ মানুষ আসবেন সেক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা রয়েই যায়। সঙ্গে রাজ্যে থাবা বসিয়েছে ওমিক্রন, সেইসব দিক চিন্তাভাবনা করেই কঠোর সিদ্ধান্ত নিল মঠ কর্তৃপক্ষ।

২৬ ডিসেম্বর সারদা মায়ের জন্মতিথি উপলক্ষ্যে ভক্ত ও দর্শনার্থীদের জন্য দিনের নির্দিষ্ট সময় খোলা ছিল বেলুড় মঠ। সেদিন অন্তত ৬০ হাজার ভক্তের সমাগম হয়। মঠের তরফে জানানো হয়েছে, ফের ৫ জানুয়ারি থেকে নিয়ম মেনে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩-৫ টা পর্যন্ত বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন পুন্যার্থী ও ভক্তরা।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00