Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যবসায়ীকে লক্ষ্য করে বেলঘরিয়ায় প্রকাশ্যে চলল গুলি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  মির্জা গালিব স্ট্রিটে পর এবার বেলঘরিয়া। শনিবার ভরদুপুরে বেলঘরিয়ায় বেপরোয়া শুটআউট। ঘটনাটি ঘটেছে বেলঘরিয়ার রথতলায়। মোট আট রাউন্ড গুলি চলে বলে জানা গিয়েছে। এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনাটি ঘটে। মোট  পাঁচজন দুষ্কৃতি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল।  ব্যবসায়ীকে প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে। গাড়িতে মিলেছে গুলির দাগ। জানা গিয়েছে, ওই ব্যবসায়ী হলেন সোদপুরের বাসিন্দা  অজয় মণ্ডল। তাঁর গাড়ির শোরুম হয়েছে।  এই শুটআউটের ঘটনার পর পালিয়ে যায় গাড়ির চালক। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই টাকা দেওয়ার জন্য  দুষ্কৃতিরা অজয়কে হুমকি দেয়। 

বেলঘরিয়া থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শুটআউটের ঘটনা ঘটে।   প্রত্যক্ষদর্শীরা  জানিয়েছেন, এদিন দুপুরে রথতলা ক্রসিংয়ে  ব্যবসায়ীর  গাড়ি দাঁড়িয়ে ছিল। আর সেই সময় দুটি বাইকে করে পাঁচ জন দুষ্কৃতি আচমকাই ওই গাড়িটি লক্ষ্য করে প্রায় আট রাউন্ড  গুলি চালায়।  এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিরা। তবে এখন তাদের খুঁজে পাওয়া যায়নি। এদিনের এই শুটআউটের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দুষ্কৃতিরা  আলিয়াদহের দিকে পালিয়ে গেছে। বর্তমানে গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। শুরু হয়েছে নাকা চেকিং। তবে এখন ব্যবসায়ীর পরিচয় জানা যায়নি। এই নিয়ে বেলঘরিয়া থানার পুলিশ কোন মন্তব্য করেনি। প্রশ্ন উঠছে, কেন ওই ব্যবসায়ীকে  লক্ষ্য করে এই গুলি চালানোর ঘটনা ঘটল। বেলঘরিয়ার ব্যস্ততম রাস্তায় শুটআউটের ঘটনায় কারা যুক্ত রয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। 

 

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00