Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর

দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজো কাটানোর পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা নিয়েই আশঙ্কা করছেন রাজ্যের চিকিৎসক মহল। এরমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসব আবহ এখনও বজায় রয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার দেশে ফের বেড়েছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪০ জনের। এই রাজ্যে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রনে থাকলেও কিছুটা উর্ধ্বমুখী। দুর্গাপুজো, দীপাবলি ও ছটপুজো কাটানোর পর পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটা নিয়েই আশঙ্কা করছেন রাজ্যের চিকিৎসক মহল। এরমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এবং সমস্ত জেলা প্রশাসন ও হাসপাতালগুলিতে সতর্ক করা হয়েছে। পাশাপাশি করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে হাসপাতালগুলির পরিকাঠামো বৃদ্ধির জন্য প্রায় ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

পুজোর আগে থেকেই রাজ্যে করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করছিলেন চিকিৎসক মহল ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবুও এবারের উৎসবে লাগামছাড়া ভিড়ে মাস্ক না পড়ার মতো চিত্র দেখা গিয়েছে। ফলে করোনা সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে রাজ্যের স্বাস্থ্য দফতর। এর জেরেই বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য ভবন। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন হাসপাতালে ICU পরিকাঠামো তৈরি ও যন্ত্রাংশ কেনার জন্য বরাদ্দ করা হয়েছে ৯ কোটি ৯২ লক্ষ ৭৩ হাজার ৮৩৯ টাকা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই উৎসবের মরশুমের শেষে নভেম্বর ও ডিসেম্বরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাবে। তাই আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে রাজ্য সরকার।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00