Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাজারে ‘তৃপ্তি স্পেশাল’ নামাঙ্কিত নতুন প্যাকেটজাত দুধ নিয়ে এল বাংলার ডেয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত কয়েক বছরে কার্যত সাদা বিল্পব ঘটিয়েছে রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন দফতর। দুধ উ‍ৎপাদনে পিছনে ফেলে দিয়েছে রাজ্যের নিজস্ব দুগ্ধ উ‍ৎপাদক সংস্থা ‘বাংলার ডেয়ারি’। এবার সাধারণ মানুষের কাছে প্যাকেটজাত গরুর দুধ পৌঁছতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) বাজারজাত করা হয়েছে ‘বাংলার ডেয়ারি’র নয়া ব্র্যান্ড ‘তৃপ্তি স্পেশাল’। সল্টলেকে দফতরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন ব্র্যান্ডের উদ্বোধন করেন রাজ্যের প্রাণিসম্পদ উন্নয়ন মন্ত্রী স্বপন দেবনাথ।

নতুন ব্র্যান্ড বাজারজাত করার পরে মন্ত্রী জানান, ‘তৃপ্তি স্পেশাল’ ব্রান্ডের দুধে ৩.৬ শতাংশ ন্যূনতম ফ্যাট থাকছে। গোটা রাজ্যজুড়ে প্রায় ৫৭৮টি কাউন্টার রয়েছে বাংলার ডেয়ারির। ওই কাউন্টারগুলোতে ১৭০ ও ৫০০ মিলিলিটার প্যাকেটে পাওয়া যাবে নয়া ব্র্যান্ডের দুধ। ১৭০ মিলিলিটারের দাম হবে ১০ টাকা এবং ৫০০ মিলিলিটার দুধের দাম হবে ২৬ টাকা।’ সাধারণ মানুষ যাতে নয়া ব্র্যান্ডের দুধ নিয়মিত পান তার জন্য দফতরের আধিকারিকদের বিশেষ নজর দেওয়ারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

উল্লেখ্য, ‘বাংলার পুষ্ঠি, বাংলার সৃষ্টি’-এই ক্যাচলাইনে চলে বাংলার ডেয়ারি। বাংলার দুধ শিল্পকে নয়া দিশা দেখাতে নদিয়ার হরিণঘাটা ক্যাম্পাসে নতুন ডেয়ারি প্ল্যান্ট তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পে ৬৫.৫৮ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। বাংলার ডেয়ারির মাধ্যমে প্রায় ৫২,০০০ দুগ্ধ ব্যবসায়ী উপকৃত। চলতি আর্থিক বছরে সব মিলিয়ে প্রায় ২৯,১৭৭ কিলোলিটার দুধ উৎপাদন করা হয়েছে। ভর্তুকি সহ যে পরিমাণ টাকা সেই দুগ্ধ ব্যবসায়ীরা পেয়েছেন তার পরিমাণ প্রায় ১১৪.২৭ কোটি টাকা। নয়া প্ল্যান্টে প্রতি দিন ১ লাখ লিটার দুধ প্রসেসিং করা হবে। আগামীদিনে তা বাড়িয়ে প্রায় ২ লাখ লিটার করার লক্ষ্য নেওয়া হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এক পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। ওই পরিসংখ্যান অনুযায়ী, দুধ উৎপাদনে পশ্চিমবঙ্গ দেশের সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির হার রেকর্ড করেছে। এ ক্ষেত্রে যেখানে জাতীয় গড় ৩.৭৮ শতাংশ। বাংলায় সেখানে দুধ উ‍ৎপাদনের গড় বৃদ্ধি ৯.৬৭ শতাংশ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00