Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাত পোহালেই মহা শিবরাত্রি উৎসব, চারদিকে সাজো সাজো রব

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: বীরভূম জেলার সুপ্রশিদ্ধ তীর্থ স্থান পুরান খ্যাত বক্রেশ্বর মহামুনি অষ্টাবক্র এবং বক্রেশ্বর ধামে চলছে শিবরাত্রির শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল শিব চর্তুদশী উপলক্ষে অগনিত ভক্তের সমাগম হবে এবং বহু দূরদূরান্ত থেকে মানুষ আসবে এই বক্রেশ্বর(Bakreswar) শিব মন্দিরে পুজো দিতে। পুরো মন্দির প্রাঙ্গন পুজো উপলক্ষে ফুল এবং আলোকসজ্জার মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে। সুদূর ব্যাঙ্গালোর থেকে এই ফুল এসেছে।

আগামীকাল হাজার হাজার দর্শনার্থী যাতে সারিবদ্ধ ভাবে নিয়ম কানুন মেনে পুজো অর্চনা করতে পারে তার জন্য মোতায়েন থাকবে প্রচুর সংখ্যক পুলিশ। এর পাশাপাশি বক্রেশ্বর এর আশ্রম গুলো সেজে উঠেছে নতুন আঙ্গিকে। তাছাড়া বক্রেশ্বরে বাউল গান, নাম সংকীর্তন , লোকগান ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এমনটাই জানালেন মন্দিরের পূজারীরা। থাকছে নিরাপত্তা জোরদার করতে সব ধরনের নজরদারি ব্যবস্থা। অন্যদিকেশিবরাত্রি উপলক্ষে বিরাট ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়।

বিরাট ধর্মীয় শোভা যাত্রার মাধ্যমে কলকাতার বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘে তিন দিন ব্যাপী শিবরাত্রি (Shivratri)অনুষ্ঠানের সুচনা হল। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত কয়েকশো মানুষ শোভাযাত্রার মাধ্যমে কলকাতার বালিগঞ্জে সঙ্ঘের প্রধান কার্যালয় থেকে রাসবিহারী, হাজরা হয়ে বালিগঞ্জে সংঘের কার্যালয় এসে পৌঁছান। পদযাত্রা শুরুতে নেতৃত্ব দেন অশ্বারোহী অস্ত্রধারী সন্ন্যাসীরা। এরপর ব্রহ্মচারী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন হিন্দু মিলন মন্দিরের সদস্যরা পদযাত্রায় পা মেলান।

সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের আদর্শে সঙ্ঘ এগিয়ে চলেছে। তিন দিনব্যাপী শিবরাত্রি উপলক্ষে নানা ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া লাঠি খেলা, ছোরা খেলা সহ বিভিন্ন কসরত প্রদর্শিত হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00