Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পার্ক স্ট্রিটকাণ্ডে মূল অভিযুক্তের জামিনের আবেদন, কী বলল আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০১২ সালে পার্ক স্ট্রিট গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত কাদের খানের জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিন মাসের মধ্যে নিম্ন আদালতকে বিচার শেষ করে রায় ঘোষণা করতে হবে।

২০১২ সালের পার্ক স্ট্রিটের এক নাইট ক্লাবের বাইরে একটি মহিলাকে গাড়িতে তুলে ধর্ষণের অভিযোগ ওঠে। এই ঘটনায় তীব্র আলোড়ন সৃষ্টি হয় গোটা রাজ্য জুড়ে। এই ঘটনায় প্রথমে সুমিত বাজাজ ও নাসির খানকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত কাদের খানকে ধরা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কাদের গ্রেফতার করা হয় ২০১৬ সালে ২৯ সেপ্টেম্বর গাজিয়াবাদ থেকে। কাদেরের বিরুদ্ধে চার্জ গঠন হয় ২০১৮ সালে এপ্রিল মাসে।

এরপর বেশ কিছু বছর কেটে গিয়েছে। সম্প্রতি এই ঘটনায় মূল অভিযুক্ত কাদের খান জামিনের জন্য কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। সোমবার আদালত অবশ্য কাদেরের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এর আগে এই ঘটনায় অভিযুক্ত তিন জন নাসির খান, সুমিত বাজাজ ও রুমান খানকে দশ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। ২০১৫ সালের ১৩ ডিসেম্বর এই তিন জনের সাজা ঘোষণা করা হয়েছিল। তিন অভিযুক্তের সাজা ঘোষণার পরই ২০১৬ সালে ওই তিন অভিযুক্তের সাজার মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন পার্ক স্ট্রিট কাণ্ডে নির্যাতিতার বাবা। এরইমধ্যে পার্ক স্ট্রিট কাণ্ডে নির্যাতিতার এনসেফ্যালাইটিসে মৃত্যু হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00