Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বালিগঞ্জের জন্য আড়ম্বরহীন মনোনয়ন দাখিল বাবুলের

সোমবার সকালে আলিপুরের সার্ভে অফিসে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন বাবুল। তবে এদিন তিনি একদম অনাড়ম্বর ভাবে মনোনয়ন দাখিল করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিশিষ্ট রাজনীতিবিদ ও প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর জেরে খালি হয়েছে বালিগঞ্জ(Ballygunge) বিধানসভা কেন্দ্রটি। সেখানে আগামী ১২ এপ্রিন উপনির্বাচন হতে চলেছে। সেই কেন্দ্রের জন্যই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) পক্ষ থেকে দলীয় প্রার্থী হিসাবে শিল্পী তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র নাম ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই বাবুল(Babul Supriya) সেই ভোটযুদ্ধে নেমে প্রচারের কাজও শুরু করে দিয়েছেন। সোমবার তিনি একদম অনাড়ম্বর ভাবে মনোনয়ন দাখিল করলেন। যদিও এদিনই বাবুলের ছেড়ে আসা আসানসোল(Asansol) লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থী হিসাবে শত্রুঘ্ন সিনহা(Shatrughna Sinha) বেশ জমজমাট মিছিল সহ হুড খোলা জিপে চড়ে রীতিমত উৎসবের আমেজে তাঁর মনোনয়ন দাখিল করে প্সহচিম বর্ধমানের জেলা শাসকের কার্যালয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে বাবুল কেন এত অনাড়ম্বর ভাবে মনোনয়ন দাখিল করলেন তা নিয়ে কিছুটা হলেও কৌতুহল তৈরি হয়েছে। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, কোভিডবিধি লাগু থাকার কারণেই এই কড়াকড়ির আয়োজন করা হয়েছে।    

সোমবার সকালে আলিপুরের সার্ভে অফিসে গিয়ে নিজের মনোনয়ন জমা দেন বাবুল। সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক দেবাশিষ কুমার এবং দুজন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় ও সুদর্শনা মুখোপাধ্যায়। মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবুল বলেন, ‘আসানসোলে আমি চ্যালেঞ্জ নিয়েই গিয়েছিলাম এবং যা করার তা আমি সেখানে করে দেখিয়েছি। সেই কারনেই আর নতুন করে বলার কিছু নেই। আমাকে কেন্দ্রের মন্ত্রীত্ব থেকে সরিয়ে দেওয়ার সময়ে এটাই দেখানো হয়েছে যে বাবুল সুপ্রিয়র পারফরমেন্স খারাপ ছিল তাই সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি মাথা উছু করে থাকার লোক। তাই ওই সিদ্ধান্ত মেনে নিতে পারিনি। মনোনয়নের দিনে পুরনো কথা উঠলেও তাতে আমার কোনও সমস্যা নেই। আমার মানসিকতায় কোনও পরিবর্তন আসবে না। আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি বলে যারা প্রশ্ন তুলছেন তাঁদের বলব কংগ্রেস ছেড়ে যারা বিজেপিতে গিয়েছেন তাঁদের নিয়ে প্রশ্ন তুলছেন না কেন? জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও কিন্তু আমার খুব ভাল বন্ধু।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00