Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার ফের কলকাতায় আসছেন অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের রাজ্য সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে পৌঁছবেন। নিউটাউনের(Newtown) একটি হোটেলে তিনি রাত্রি বাস করবেন। সূত্রের খবর অনুযায়ী ২৫শে ডিসেম্বর সোমবার রাজ্য নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে রাজ্য নেতৃত্বকে লোকসভা নির্বাচনের প্রচারের পদ্ধতি সহ প্রার্থী বাচাই এবং দলীয় সংগঠন মজবুত করতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা নিয়ে উপযুক্ত টিপস দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রচারে রাজ্য বিজেপি (BJP)নেতৃত্ব কেন্দ্র সরকারের কোন কোন ইস্যুগুলিকে সামনে নিয়ে আসবে, বিরোধী দলগুলিকে প্রচারে কিভাবে কোন ইস্যুতে নিশানা করতে হবে সেই সব বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সম্প্রতি ধর্ম তলায় সভা করতে এসে লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে গিয়েছেন অমিত শাহ(Amit Sha)। রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল সরকারকে রাজনৈতিকভাবে নিশানা করেছেন তিনি। দুর্গাপুজোর সময় পুজো উদ্বোধন এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন তিনি বারবার বাংলায় আসবেন লোকসভা নির্বাচনের আগে এবং রাজনৈতিক কথা বলবেন। ২৪ ডিসেম্বর লক্ষ কন্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সফর বাতিল হলেও রবিবার রাতেই বঙ্গে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্রের খবর অনুযায়ী, বড়দিনে(X-Mas Day) কেন্দ্রীয় নেতৃত্বে পাশাপাশি রাজ্য নেতৃত্বকে নিয়ে রুদ্ধ দ্বার বৈঠক সেরে পশ্চিমবঙ্গ থেকে অমিত শাহ ফিরে যাবেন দিল্লি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আগে পশ্চিমবঙ্গকে পাখির যোগ করতে চাইছে দিল্লির বিজেপি সরকার। তার জন্যই অল্প দিনের ব্যবধানে বঙ্গে দ্বিতীয় সফর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া পাওনা আদায়ের দাবিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দিল্লিতে গিয়ে সাক্ষাৎ করার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বঙ্গ সফর(Bengal Visit) যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00