Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্মীয় আবেগে আঘাতের অভিযোগে কুণাল ঘোষকে ত্রিপুরার আদালতের সমন

তৃণমূলের মুখপাত্রকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠালো ত্রিপুরার অমরপুর আদালত। আগামী ৩০ মে কুণাল ঘোষকে আদালতে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মীয় ভাবাবগে আঘাত করার অভিযোগে কুণাল ঘোষের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে ত্রিপুরা পুলিশ। আর চার্জশিট পেশ করার পর এবার তৃণমূলের মুখপাত্রকে আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠালো ত্রিপুরার অমরপুর আদালত। আগামী ৩০ মে কুণাল ঘোষকে আদালতে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে।

গত বছর ত্রিপুরায় পুরভোটের প্রচারে গিয়ে ধর্মীয় চরিত্র সীতাকে নিয়ে বিতির্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে কুণাল ঘোষের বিরুদ্ধে। এর পর ত্রিপুরার পাঁচটি থানা একসঙ্গে কুণাল ঘোষকে জিজ্ঞাসবাদ করে। এই ঘটনায় ত্রিপুরার পাঁচটি থানা পাঁচটি পৃথক মামলায় পাঁচটি আদালতে চার্জশিট পেশ করে। ত্রিপুরার অমরপুর আদালতে একটি থানা কুণাল ঘোষের বিরুদ্ধে চার্জশিট পেশ করার পর তাঁকে সমন পাঠাল ওই আদালত। আগামী ৩০ মে কুণাল ঘোষকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে।

শনিবার এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘ ত্রিপুরা পুলিশ আমার বিরুদ্ধে যে মামলা দিয়েছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে হয়রান করার চেষ্টা। আমি নিজে হিন্দু। কোনও ধর্মকে আঘাত করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। যাঁরা রামের নাম নিয়ে রাজনীতি করছেন, তাঁদের উদ্দেশে সীতার অপমান এবং চলে যাওয়া নিয়ে প্রশ্ন তুলে ছিলাম। সেই বিষয়টিকেই বিকৃত করে আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। পুলিশ যখন জানতে চেয়েছিল, আমি তখন সমস্ত রামায়ণের সংস্করণ ও গবেষণাগ্রন্থ তুলে ধরে তাঁদের বুঝিয়েছিলাম। এর পর তাঁরা চার্জশিট দিয়েছেন, মহামান্য আদালতের সমন পেয়েছি। ৩০ মে আদালত আমাকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সব ঠিক থাকলে আমি অবশ্যই আদালতে উপস্থিত থাকব।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00