Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের চিংড়িঘাটা সংলগ্ন এলাকায় ঘটলো দুর্ঘটনা, আহত ৭

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের গাড়ী চালকদের একটা অংশ কোনো ভাবেই ট্রাফিক আইনের তোয়াক্কা করছেন না। ফের সোমবার তার প্রমাণ মিলল চিংড়িঘাটা মোড় থেকে ৫০০ মিটার দুরত্বে ক্যানাল সাউথ রোডের হনুমান মন্দিরের সামনে। সিগন্যাল লাল। তাও একটি বেকারি সামগ্রী বোঝাই ম্যাটাডোর (ছোট হাতি কভার ভ্যান) পুর্ণ গতিতে সাউথ ট্যাংরা রোড দিয়ে ক্যানাল সাউথ হয়ে বেলেঘাটা(Beleghata) চাউলপট্টি কালভার্টের দিকে যাচ্ছিল। আরেকটি যাত্রী বোঝাই স্মার্ট ক্যাব শিয়ালদহ (Sealdaha)থেকে ক্যানাল সাউথ রোড ধরে চিংড়িঘাটার দিকে আসছিল।

যেটির গতি ছিল ৮০ কিলোমিটারের কাছাকাছি। স্মার্ট ক্যাব(Smart Cab) বিকট শব্দে ধাক্কা মারল বেকারি গাড়ির পেটে। ধাক্কায় বেসামাল দুটি গাড়ির একটি দু জন পথচারীকে ধাক্কা মারল। আরেকটি গাড়ি সোজা ধাক্কা মারল কালভার্টের রেলিংয়ে। ঘটনায় দুই পথচারী সহ আহত ৭ । এদের এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনের আঘাত অত্যন্ত গুরুতর। এই দুর্ঘটনার থেকে পুরোপুরি মুক্ত হচ্ছে না কলকাতা(Kolkata) শহর। আর এখন আতঙ্কের স্থল হয়ে দাঁড়িয়েছে চিংড়িঘাটা ও তার সংলগ্ন ইএম বাইপাসের পার্শ্ববর্তী এলাকা। বেলেঘাটা ট্রাফিক গার্ড(Beleghata Traffic Guard) এবং বিধাননগর কমিশনারেটের ট্রাফিক দপ্তরের অফিসাররা প্রতিনিয়ত চেষ্টা করেও ওই অঞ্চলকে দুর্ঘটনাহীন করতে পারছেন না। রয়েছে ট্রাফিক সিগন্যাল।

প্রতিমুহূর্তে সেখানে যান শাসন করেন একাধিক ট্রাফিকের পুলিশ কর্মীরা । কিন্তু তারপরেও ব্যস্ত চিংড়িঘাটার মোড়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। শুধু তাই নয়, একপ্রকার ছোট হাতি গাড়ি, যার অধিকাংশ চালক ভিন রাজ্যের । তারা এই শহরের যান শাসনকে কোনভাবেই তোয়াক্কা করছেন না।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00