Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীর্ঘ ১১ বছর পর কলকাতায় মিলল পোলিওর জীবাণু, উদ্বেগে স্বাস্থ্য দফতর

দীর্ঘ ১১ বছর পর পোলিওর জীবাণুর সন্ধান মেলায় শিশুদের ওপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। 

Share:

নিজস্ব প্রতিনিধি: পোলিওর (Polio Virus) জীবাণুর হদিশ মিলল কলকাতায়। যা ঘিরে উদ্বেগ ছড়িয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরে। দীর্ঘ ১১ বছর পর পোলিওর জীবাণুর সন্ধান মেলায় শিশুদের ওপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

সম্প্রতি মেটিয়াবুরুজে একটি নর্দমা থেকে নমুনা সংগ্রহ করা হয় স্বাস্থ্য দফতরের তরফে। এর পর সেটি পরীক্ষা করা হয়। আর তার ফলাফল জানার পর কপালে চিন্তার ভাঁজ পড়ে স্বাস্থ্য কর্তাদের। ওই নমুনায় পোলিও ভাইরাসের নমুনা মেলে। এর পর স্বাস্থ্য দফতরের তরফে ডাকা হয় বিশেষ বৈঠক। সেখানে পোলিও ভাইরাস নিয়ে আলোচনা করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদের উপর বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে।

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যে মেটিয়াবুরুজ এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। পাশাপাশি সতর্ক করা হয়েছে রাজ্যের সব মেডিকেল কলেজ এবং সরকারি হাসপাতালকে৷ মেটিয়াবুরুজ এলাকার কোথাও যাতে প্রকাশ্যে শৌচকর্ম কেউ না করে সেই বিষয়ে জোর দিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ পাশাপাশি যে সমস্ত শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের মলের নমুনা পরীক্ষা করতেও বলা হয়েছে৷ পাশাপাশি, জোর দেওয়া হয়েছে পোলিওর টিকাকরণের ওপরে৷ উল্লেখ্য ২০১১ সালে হাওড়ার এক ১২ বছর বয়সী মেয়ের দেহে পোলিওর জীবাণু মিলেছিল৷ এর পর ২০১৪ সালের ২৭ মার্চ ভারতকে পোলিও মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়। পাশাপাশি বাংলাকেও পোলিওমুক্ত রাজ্য বলেই ঘোষণা করা হয়। তবে পোলিওমুক্ত রাজ্য বা দেশ ঘোষণা করার দীর্ঘ ১১ বছর পর ফের কলকাতায় পোলিওর জীবাণু মেলায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দফতরের কর্তাদের কপালে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00