Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃহস্পতিবার রাজভবন অভিযানের ডাক অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একশো দিনের কাজের বকেয়া টাকার দাবি জানাতে এসে টানা দুদিন অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশের হেনস্থার মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল সাংসদ-মন্ত্রীদের। সোমবার রাজঘাট থেকে লঠি চালিয়ে বের করে দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীদের। মঙ্গলবার এক ধাপ এগিয়ে কৃষি ভবন থেকে গলাধাক্কা দিয়ে, চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়া হয়েছিল অভিষেকদের। যদিও ঘন্টা দুয়েক বাদে ছেড়ে দেওয়া হয়। আর থানা থেকে ছাড়া পেয়েই আগামী বৃহস্পতিবার কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিলেন তৃনমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার রাতে থানা থেকে ছাড়া পাওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক জানান, দিল্লিতে হেনস্তার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার রাজভবন অভিযান করা হবে। বেলা তিনটের সময়ে ওই তৃণমূল কর্মীরা ওই অভিযানে সামিল হবেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, যেহেতু রাজ্যপালই স্বরাষ্ট্রমন্ত্রকের ‘প্রতিনিধি’ হিসেবে রাজ্যে দায়িত্ব পালন করেন, তাই রাজভবনকেই প্রতিবাদ জানানোর স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে।

এদিন মুখার্জিনগর থানা থেকে বেরিয়ে এসেই দিল্লি পুলিশের বিরুদ্ধে হেনস্তার অভিযোগে সরব হন তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, ‘মহিলা সাংসদদের সঙ্গে অশালীন আচরণ করেছে দিল্লি পুলিশের আধিকারিকরা। মহিলা সাংসদদের টানা-হ্যাঁচড়া করা হয়েছে।’  সময় দিয়েও কেন্দ্রীয গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে দেখা না করায় কটাক্ষ করেছেন অভিষেক। শ্লেষাত্মক কণ্ঠে তিনি বলেন, ‘কৃষি ভবনে ঢোকার পর কেন্দ্রীয় মন্ত্রী জানিয়ে দেন তিনি ভুক্তভোগীদের সঙ্গে দেখা করবেন না। আমরা সন্তানহারাদের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করলেও তিনি রাজি হননি। বেশ খানিকক্ষণ বসে থাকার পর আমরা জানতে পারি মন্ত্রী আমাদের সঙ্গে দেখা না করে বেরিয়ে গিয়েছেন। আসলে সন্তানহারাদের সঙ্গে দেখা না করে পালিয়ে গেলেন মন্ত্রী।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00