Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকাশ্যে! কোপানো হল এক যুবককে, তদন্তে বউবাজার থানার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বউবাজারে বেধড়ক মারধর করা হল এক শরিক আমান নামের এক যুবককে। লোহার রড দিয়ে আঘাত করা হয় তাকে। এমনকী চপার দিয়েও কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ে ওই যুবক। ওই যুবকের সঙ্গে যারা ছিলেন তাদেরকেও বেধড়ক মারধোর করার অভিযোগ ওঠে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর বিরুদ্ধে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে বউবাজার থানার পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই যুবকের নাম শরিক। ৪৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। এর আগে শরিক ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিরুদ্ধে বেআইনি নিষিদ্ধ কার্যকর্মের কিছু ভিডিয়ো সামাজিক মাধ্যমে পোস্ট করে। সেখান থেকেই ঝামলোর উৎপত্তি হয়। ওই ভিডিয়ো বানিয়ে শরিক ফেসবুকে পোস্ট করলে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে কাউন্সিলরের অনুগামীরা। শরিকের অভিযোগ, কাউন্সিলরের অনুগামীরা তাকে ডেকে পাঠায়। এরপরই তাকে আগের ভিডিয়ো ডিলিট করার জন্য চাপ দিতে থাকে। শারিক ডিলিট করবে না বলেতই তার উপর চড়াও হয় কাউন্সিলরের অনুগামীরা। লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে।

উল্লেখ্য, ভুক্তভোগী শরিক আমান আরও জানায়, ফেসবুকের ওই ভিডিয়োতে তিনি ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কুকীর্তি ফাঁস করেছিলেন। সেখানে স্পষ্ট জানিয়েছিলেন,৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেআইনি নিষিদ্ধ কাজকর্ম করছে। কাউন্সিলর এর অনুগামীরা আজ সন্ধ্যেবেলায় হঠাৎই তার উপরে চড়াও হয়, চপারের কোপ বসানো হয় এবং তাকে যারা সঙ্গে ছিল তাদের ওপরেও আক্রমণ চালানো হয়। ইতিমধ্যেই বেশ কিছু জনকে আটক করেছে বউবাজার থানার পুলিশ। কী কারণে শরিক ও তার লোকজনদের উপর হামলা চালানো হয় তা খতিয়ে দেখছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00