Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা এক যুবকের

শনি সকালে হাওড়া ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে এক যুবক। যদিও সময়মতো পুলিশ এসে যাওয়ায় ঝাঁপ দিতে পারেনি ওই যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি সকালে হৈ হৈ কাণ্ড রবীন্দ্র সেতু(Rabindra Setu) থুড়ি হাওড়া ব্রিজের(Howrah Bridge) বুকে। ব্রিজ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে এক যুবক(Youth try to Jump from Bridge in Ganges)। ব্যস্ত সময়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে ব্রিজের রেলিং কী ভাবে সে টপকালো তা জানার চেষ্টা চলছে। কিছুদিন আগে এরকমই ধরনেরই ঘটনা ঘটেছিল বালি ব্রিজে। গত এপ্রিল মাসের সেই ঘটনায় বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেন এক যুবক। এদিন অবশ্য হাওড়া ব্রিজ থেকে আর ঝাঁপ দিতে পারেনি ওই যুবক। পুলিশ(Police) গিয়ে তাকে উদ্ধার করে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই যুবক মানসিকভাবে অসুস্থ। যুবকটির নাম, পরিচয় এবং বাসস্থান জানার চেষ্টা করছে পুলিশ। তবে বিকাল পর্যন্ত কোনও সন্ধান মেলেনি।

জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ হাওড়া ব্রিজে ব্যস্ত সময়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাওড়া ব্রিজের ফুটপাথের রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ মারার চেষ্টা করে ওই যুবক। কর্তব্যরত কলকাতা পুলিশের কর্মীরা তাঁকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তাকে ঝাঁপ দেওয়া থেকে আটকায়। প্রথম দিকে রেলিংয়ের ওপার থেকে থেকে ওই যুবককে কিছুতেই এপারে নিয়ে আসা যাচ্ছিল না। এরপর দড়ি দিয়ে হাত পা বেঁধে দেওয়া হয় যুবকের। যাতে সে আর ঝাঁপ না মারতে পারে। ব্রিজের ৬ নম্বর পিলারের কাছে ঘটনাটি ঘটে। যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যুবকটির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এই ঘটনা প্রসঙ্গে হাওড়া দমকল বিভাগের আধিকারিক সোমনাথ প্রামাণিক জানিয়েছেন, পুলিশ থেকে ফোন আসে এক যুবককে ব্রিজে আটকানো হয়েছে। তাঁকে উদ্ধার করতে হবে।সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছে তাঁকে উদ্ধার করে। ব্রিজের রেলিং কী ভাবে সে টপকালো তা জানার চেষ্টা চলছে। হাওড়া ব্রিজের এদিনের ঘটনায় কিছুক্ষণের জন্য ব্রিজের ওপর দিয়ে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। যদিও, কিছুক্ষণের মধ্যেই পুলিশ যান চলাচল স্বাভাবিক করে দেয়। ঘটনায় লোকজন জড়ো হয়ে যাওয়ার জন্য তাঁদেরকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00