Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পরিস্থিতির বিপাকে তিন দিন এগোল অভিষেকের ডাকা ভার্চুয়াল বৈঠক, জল্পনা শুরু তৃণমূলের অন্দরে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  ৪ হাজারেরও বেশি নেতাদের আগামী ৮ অগস্ট এক ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই তথ্য সামনে এসেছিল বুধবার। আচমকায় পালটে গেল দিন ক্ষণ। ক্যামাক স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে তিন দিন এগিয়ে আনা হয়েছে বৈঠকের দিন ক্ষণ। ৮ অগস্টের পরিবর্তে বৈঠক হবে ৫ অগস্ট। কেন এই বদন তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে দলের যুবরাজ যখন ৫ তারিখে বৈঠক চাইছেন, তখন সেদিনই হবে বলে জানিয়েছে তৃণমূল।

তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো হলেও মনে করা হচ্ছে ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় নাও থাকতে পারেন। যদিও ঝাড়গ্রামে আদিবাসী দিবস উদ্বোধন করে ৭ অগস্টই কলকাতা ফেরার কথা মমতার। কিন্তু যদি কিছু পরিবর্তন হয়, সেই জন্যই অভিষেক ৮ তারিখ অবধি বৈঠক পিছিয়ে রাখতে চাইছেন না। ৬ তারিখ ঝাড়গ্রাম যাবেন মুখ্যমন্ত্রী, ফলে ৫ তারিখ তিনি কলকাতাতেই থাকছেন। তাই বৈঠকের সময় মুখ্যমন্ত্রী শহরেই থাকছেন।

এই বছর চারদিন ধরে পালিত হবে আদিবাসী দিবস। ৭ তারিখ অনুষ্ঠ্যানের উদ্বোধন হলে ঝাড়গ্রাম ও সংলগ্ন জেলার নেতা, জনপ্রতিনিধিরা সেখানে ব্যস্ত থাকবেন। ফলে সেই সময়ে অভিষেকের বৈঠকে উপস্থিত হওয়া তাঁদের পক্ষেও সম্ভব না হতে পারে। এই সব ঝঞ্ঝাট এড়াতেই বৈঠকের দিন এগিয়ে আনা হয়েছে বলে মনে করছে তৃণমূলের একাংশ। আবার তৃণমূলের অন্য অংশের বক্তব্য, এই ব্বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের মূল বিষয় হতে চলেছে ভোটার তালিকায় নিবিড় সমীক্ষা বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে কী করণীয় তা নিয়ে আলোচনা। তাতে সবাইকে প্রয়োজন। এদিকে ৯ অগস্ট রাখিপূর্ণিমা এবং ভারত ছাড়ো দিবস উপলক্ষে তৃণমূলের অন্য কর্মসূচি রয়েছে বঙ্গের সর্বত্র। তার প্রস্তুতি যাতে ব্যাহত না হয় সেই জন্য ৮ তারিখ বৈঠক করা হচ্ছে না।

ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচি শুরু করেছেন। বর্ধমানের পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার বিধায়ক মন্ত্রী স্বপন দেবনাথ নিজের বিধানসভা কেন্দ্র ধাত্রীগ্রামে গিয়ে ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়ে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর ফর্ম বিলি করেছেন। আনুষ্ঠানিক এই কর্মসূচী শুরু হচ্ছে ২ অগস্ট থেকে। মনে করা হচ্ছে অভিষেকের বৈঠক থেকে সেই সংক্রান্ত বার্তাও থাকতে পারে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অভিষেকের ডাকা বৈঠকে উপস্থিত থাকবেন দলের সমস্ত জেলা সভাপতি, সাংসদ, বিধায়ক, পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, পুরসভাগুলির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতিরা। অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে দলীয় শাখা সংগঠনগুলির সভাপতি, মূল দলের রাজ্য কমিটির সকল সদস্য এবং কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে উপস্থিত থাকবেন বীরভূম ও উত্তর কলকাতার কোর কমিটির সমস্ত সদস্য। এ দিনের বৈঠকও হবে ভার্চুয়ালি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00