Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গাড়ি চালাতে চালাতে হৃদরোগে মৃত্যু পৌঢ়ের

গাড়ি চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। দক্ষিণ কলকাতার রানিকুঠিতে এই দূর্ঘটনাটি ঘটে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাড়ি চালাতে চালাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। দক্ষিণ কলকাতার রানিকুঠিতে এই দূর্ঘটনাটি ঘটে। রবিবার দুপুরে স্থানীয়রা দেখেন একটি গাড়ি হঠাৎ ধাক্কা মারে রাস্তার পাশে গার্ডরেলে। তারপর তরিঘড়ি ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা। চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে একটি গাড়ি চলন্ত অবস্থায় আসতে আসতে হঠাৎ রাস্তার পাশে গার্ডরেলে ধাক্কা মারে। তারপর ওই গাড়ির কাছে গিয়ে দেখা যায় চালক গাড়ির মধ্যে পড়ে রয়েছেন সংজ্ঞাহীন অবস্থায়। এরপর তাঁর বুকে পাম্প করাও শুরু করেন এক ব্যক্তি। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। এরপর ওই পৌঢ় চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গাড়ি চালাতে চালাতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন ওই চালক। মৃতের নাম রণেন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়। আনুমানিক ৭৪ বছর বয়স ওই তাঁর। দক্ষিণ কলকাতার গড়িয়ার শ্রীরামপুরের বাসিন্দা রণেন্দ্রমোহন বাবু। গাড়ি চালিয়ে গড়িয়ার দিকে যাওয়ার পথে হঠাৎ ওই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘গাড়িটি টালিগঞ্জ থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল। হঠাৎই রাস্তার ধারের গার্ডরেলে জোরে ধাক্কা মারে গাড়িটি। চালকের আসনে দেখা যায় এক বয়স্ক লোক বসে। তাঁকে গাড়ি থেকে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তার পর পুলিশ এসে তাঁকে বাঙ্গুর হাসপাতালে পাঠায়।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ়কে প্রথমে এমআর বাঙ্গুর হাসপাতালে এবং পরে বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁর বাড়ির লোককে এই খবর দেওয়া হয়েছে। তবে ঘটনার পিছনে অন্য কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

সাবধান! এই রোগে ভুগলে আমলকি একেবারেই খাবেন না

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

বাবার শেষ স্মৃতি বাঁচাতে গিয়ে ইছামতীতে তলিয়ে গেলেন অশীতিপর বৃদ্ধ

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

প্রলোভন দেখিয়ে প্রকাশ্যে বৃদ্ধকে বাইকে তুলে নিল দুষ্কৃতীরা, তারপর কী হল?

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00