Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওয়া বড় বেগতিক, পুলিশের সঙ্গে যোগাযোগ রাজভবনের ৩ কর্মীর

নজরে কলকাতার রাজভবনে এক মহিলা কর্মীর শ্লীলতাহানির ঘটনার নাটকীয় মোড়। পুলিশের সঙ্গে যোগাযোগ রাজভবনের ৩ কর্মীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিষেধাজ্ঞা চাপিয়েছিলেন খোদ অভিযুক্ত। হুঁশিয়ারি দিয়েছিলেন, পুলিশের কাছে মুখ খোলা যাবে না। পুলিশের পাশাপাশি ঘটনা নিয়ে মুখ খুলতে পারবেন না রাজভবনের(Kolkata Raj Bhawan) কোনও কর্মীই। সেই সূত্রেই পুলিশ ডেকে পাঠালেও থানায় যাওয়ার সাহস দেখাননি রাজভবনের ৩ কর্মী(Employee)। কিন্তু দেশজুড়ে পঞ্চম দফার ভোট মিটে যেতে এখন সেই ৩জন কর্মীর কাছেই পরিষ্কার হয়ে গিয়েছে, কেন্দ্রে গদি ওল্টাচ্ছে গণেশের। রাজভবন থেকেও অভিযুক্তের বিদায় সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু তাঁদের এই কলকাতাতেই থাকতে হবে রাজভবনের কর্মী হয়েই। তাই আর অভিযুক্তের নির্দেশ না মানার পথেই হাঁটা দিলেন তাঁরা। যোগাযোগ করলেন পুলিশের(KP) সঙ্গে। জানতে চাইলেন কবে কখন কোন থানায় দিতে হবে হাজির। নজরে কলকাতার রাজভবনে এক মহিলা কর্মীর শ্লীলতাহানির ঘটনার(Molestation Case) নাটকীয় মোড়। নজরে ঘটনায় অভিযুক্ত খোদ বাংলার রাজ্যপাল(Governor of West Bengal) সি ভি আনন্দ বোস(C V Anand Bose)।

রাজভবনে রাজ্যপালের হাতে এক অস্থায়ী মহিলা কর্মীর শ্লীলতাহানির ঘটনায় পুলিশ রাজভবনের ৩জন কর্মীকের ডেকে পাঠিয়েছিল রবিবার হেয়ার স্ট্রিট থানায়। কেননা নির্যাতিতার অভিযোগ, ওই ৩জন কর্মী তাঁকে রাজভবনে আটকে রেখেছিলেন। যদিও ওই ৩জন কর্মী সেদিন থানায় হাজিরা দেননি। সূত্রের খবর, সেই হাজিরায় নাকি বাধা দিয়েছিলেন স্বয়ং অভিযুক্ত। কিন্তু এখন দেশজুড়ে হাওয়া পুরো ঘুরে গিয়েছে যা বিজেপি ও মোদি সরকারের বিরুদ্ধে যাচ্ছে বলেই সিংহভাগ মানুষ মনে করছেন। আর এই পরিস্থিতিতে অভিযুক্তের কথা শুনে বা নির্দেশ মেনে পুলিশি তলবকে এড়িয়ে যাওয়া শ্রেয় মনে করছেন না রাজভবনের ৩ কর্মী। অগ্যতা তাঁরা নিজেরাই যোগাযোগ করেন পুলিশের সঙ্গে। তার জেরেই এদিন অর্থাৎ মঙ্গলবার তাঁদের হেয়ার স্ট্রিট থানায় আসার কথা জানান পুলিশ আধিকারিকেরা। সূত্রে তেমনটাই জানা গিয়েছে।

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা। তিনি রাজভবনেরই অস্থায়ী কর্মী। যে কোনও রাজ্যের রাজ্যপাল ভারতীয় সংবিধান মেনে রক্ষাকবচ পান। সংবিধান অনুযায়ী, তাঁর বিরুদ্ধে কোনও ফৌজদারি তদন্ত করা যায় না। তাই মহিলার ওই অভিযোগের তদন্ত শুরু করতে পারেনি পুলিশ। যদিও অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। রাজভবনের সে দিনের সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। তা খতিয়ে দেখা হচ্ছে। মহিলার অভিযোগ, রাজভবনের কনফারেন্স রুমে রাজ্যপালের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন। সেখানে রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেন। মহিলা সেখান থেকে বেরিয়ে প্রথমে পুলিশ ফাঁড়িতে যান। পরে থানায় অভিযোগ জানান। পুলিশ ফাঁড়িতে যাওয়ার সময় রাজভবনে তাঁকে কয়েক জন কর্মী বাধা দিয়েছিলেন বলে অভিযোগ। রাজ্যপাল যদিও অভিযোগ অস্বীকার করেছেন।

শুক্রবার সন্ধ্যায় রাজভবনের ঘটনা নিয়ে অভিযোগকারিণী আদালতে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে পাঁচ ঘণ্টা গোপন জবানবন্দি দেন। তাঁর অভিযোগ, যে দিন তাঁর সঙ্গে রাজভবনে শ্লীলতাহানির ঘটনা ঘটে, সে দিন রাজভবন থেকে বেরোতে তাঁকে বাধা দেওয়া হয়েছিল। পুলিশের এফআইআরে নাম রয়েছে এসএস রাজপুত, কুসম ছেত্রী এবং সন্ত লালের। তিন জনেই রাজভবনে কর্মরত। তাঁদের রবিবার সকালে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা তা না দিতে চাওয়ায় তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করে পুলিশ। তার পরিপ্রেক্ষিতেই তিন জন সময় চেয়েছেন বলে খবর। যদিও তদন্তকারীরা তাঁদের সময় দিতে চান না বলেই পুলিশের অপর একটি সূত্রে খবর। তিন বার সমনের পরও হাজিরা এড়িয়ে গেলে গ্রেফতারি পরোয়ানাও জারি করা যেতে পারে।

যে তিন জনকে তলব করা হয়েছে, তাঁদের মধ্যে এসএস রাজপুত জানিয়েছেন, তিনি কলকাতার বাইরে রয়েছেন। রাজপুত ১০দিনের সময় এবং FIR’র কপি চেয়েছেন পুলিশের কাছে। বাকি ২জন ৭ দিনের সময় এবং FIR’র কপি চেয়েছেন। অভিযুক্ত ৩জন ছাড়া আরও ৪জনকে তলব করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারায় তাঁদের নোটিস পাঠানো হয়েছে। এর মধ্যে নির্যাতিতার সুপারভাইজ়ারও রয়েছেন। জানা গিয়েছে, রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর কী করণীয়, তা জানতে সংবিধান এবং আইন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছে কলকাতা পুলিশ। সেখান থেকে জানা গিয়েছে, রাজভবনের কর্মীদের বিরুদ্ধে তদন্তে কোনও বাধা নেই।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00