Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জোকায় ১৭ বছর বয়সী তরুণীর রহস্যমৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাস কলকাতায় এক তরুণীর রহস্য মৃত্যু। ঘটনাটি ঘটেছে জোকায়। জানা গিয়েছে, শনিবার জোকায় ১৭ বছর বয়সী একটি তরুণীর রহস্যমৃত্যু হয়েছে। এদিন সকালে জোকার একটি আবাসনের নীচ  থেকে ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই তরুণী আত্মহত্যা করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জোকার ‘মদগুল অন্তরা’  নামে একটি আবাসনে ১১ তলায় থাকতেন ওই তরুণী। তাঁর নাম অনামিকা সর্দার। বয়স ১৮ বছর। মনে করা হচ্ছে অনামিকা ওই আবাসনের ১১ তলা দিয়ে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তাঁর ঘর থেকে একটি ইংরাজিতে লেখা সুইসাইট নোটও উদ্ধার হয়েছে। তবে ওই সুইসাইট নোটে কি লেখা আছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

এই ঘটনা নিয়ে ওই আবাসনের এক সদস্য জানিয়েছেন, এদিন সকাল বেলা ওই তরুণীর দেহ আবাসনের একতলায় রক্তাক্ত পড়ে থাকতে দেখেন। তারপরেই তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তবে সেখানে গিয়ে চিকিৎসকেরা বলেন ওই তরুণী মারা গিয়েছে।  ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। অনামিকার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেস্টা চালাচ্ছে পুলিশ। তবে কি কারণে এই তরুণী আত্মহত্যা করল তা নিয়ে  পুলিশ তদন্ত শুরু করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00