Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাবা- মায়ের কাছে বকুনি, আচমকাই বাড়ি থেকে উধাও  ১০ বছরের নাবালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাবা- মায়ের কাছ থেকে বকুনি খাওয়ার পর থেকে নিখোঁজ হয়ে গেল  ১০ বছরের মেয়ে। ঘটনাটি ঘটেছে নিউটাউনে।  ইতিমধ্যেই নিউটাউন থানার পুলিশ তল্লাশি শুরু করেছে। এলাকায় এলাকায় মারা হয়েছে মেয়ের ছবি দিয়ে নিখোঁজ পোস্টার। শুধু তাই নয় ওই মেয়েটির খোঁজ কেউ দিতে পারলে তাঁকে টাকা দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

 এই ঘটনা প্রসঙ্গে নাবালিকার বাবা জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর মেয়েকে বকাবকি করা হয়। এরপর সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর মেলেনি খোঁজ। তাই ১ অক্টোবর বিকেলে নিউটাউন থানায় গিয়ে দায়ের হয় এফআইআর। পুলিশ তৎক্ষণাৎ তল্লাশি চালাতে শুরু করে। কিন্তু এখন পর্যন্ত মেয়ের খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে খবর, ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। তবুও মেলেনি নাবালিকার সন্ধান। তাই পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেওয়া হয়েছে । ইতিমধ্যেই  নিউটাউন থানা, বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ ও বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। তবে ২৮ তারিখ থেকে নাবালিকা নিখোঁজ থাকলে পরিবার কেন এত দিন পর করে নিখোঁজ ডায়েরি করল তা নিয়ে উঠছে নানান প্রশ্ন। পুলিশ এই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00