Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বর্ষ বিদায়ের মুখে রাজ্যের ২৫ আইপিএস অফিসারের পদোন্নতি

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার রাজ্য ও কলকাতা পুলিশের মোট ২৫ জন আই পি এস অফিসারকে আইজি ও এডিজি পদে পদোন্নতি দিলেন রাজ্যপাল(Govonor)। আইজি পদে যে সকল আইপিএস অফিসারদের পদোন্নতি হল তারা হলেন, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ধ্রুবজ্যোতি দে, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত ভি জাভালগি , রাজ্য এন ভি এফের ডিআইজি কুনাল আগারওয়াল, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার সদর সন্তোষ পান্ডে, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার এসডিএফ সলোমান নিশা কুমার, ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ মুকেশ, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ অনুপ জয়সওয়াল, শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর, ডিআইজি ( DIG) রায়গঞ্জ রেঞ্জ প্রসূন বন্দ্যোপাধ্যায়, ডিআইজি সিআইডি শঙ্খ-শুভ্র চক্রবর্তী, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার অশেষ বিশ্বাস, দমকল বিভাগের ডিআইজি নীলাদ্রি চক্রবর্তী।

একই সঙ্গে সিআইডি দপ্তরের আইজি(IG) বিশাল গর্গকে এডিজি(ADG) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন ১২ জন আইপিএস অফিসার। তারা হলেন, সিআইডি দপ্তরের এস এস ইন্দ্র চক্রবর্তী, বারাসতের পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসিডিডি বিশ্বজিৎ ঘোষ, রাজ্য সশস্ত্র বাহিনীর অষ্টম ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট কে কানন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ ডিভিশন অজয় প্রসাদ, হাওড়ার পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল জোন কে শবরী রাজকুমার, বনগাঁর পুলিশ সুপার জয়িতা বোস।

এছাড়া যে সকল আইপিএস অফিসারদের পদোন্নতি হল তারা হলেন, শিলিগুড়ি এসআরপি এস শিলভা মুরুগান, কলকাতা পুলিশের নর্থ ডিসি(DC North) তরুণ হালদার, পুলিশ সুপার তথাগত বসু, কলকাতা পুলিশের সাউথ ডিভিশনের ডিসি শুভঙ্কর ভট্টাচার্য ও আলিপুরদুয়ারের উত্তরবঙ্গ সদর এস এস অমিতাভ মাইতি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00