কোলাঘাটে বহুতলে ভয়ংকর আগুন, এলাকা জুড়ে চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকল পৌছলেও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকলকে।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার(Kolaghat P.S.) মিহিটিকিরি গ্রামে একটি বহুতলে শনিবার সন্ধ্যা নাগাদ ভয়ংকর আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।ঘটনার বেশ কিছু সময় পরে কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশনের একটি ফায়ার টেন্ডার ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমত বেগ পেতে হয় দমকলকে। আগুনকে, ক্রমশই ছড়াতে থাকে। এলাকায় সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। এলাকার মানুষজন ভয় পেয়ে বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসে। এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সাধারণ মানুষজন দমকল কর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন আরো ছড়িয়ে পড়ে। কি করে আগুন লাগল তা জানা যায়নি। কোন হতাহতের খবর নেই। ওই বহু তলে অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল কিনা পরবর্তীকালে তা খতিয়ে দেখবে পুলিশ ও দমকল বিভাগ(Firebrigade)।যে বহুতলটিতে আগুন লেগেছিল তার আবাসিকদের নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। ওই বহুতলের একদম ওপরের তলায় একাধিক ফ্ল্যাট ও ছাদে আগুন ছড়িয়ে পড়ে।বহুতল গুলিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা যথাযথ আছে কিনা তা দেখার জন্য দমকল বিভাগের পক্ষ থেকে গাইডলাইন রয়েছে। কিন্তু অনেক বহুতল সেই গাইডলাইন মানছে না। ফলে আগুন লাগলে আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল বিভাগকে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]