কোলাঘাটে নাকা চেকিং – এর সময় উদ্ধার ৩০০ কিলোর বেশি গাঁজা, ধৃত ১

Share:

নিজস্ব প্রতিনিধি ,পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ:কোলাঘাটে বিট হাউস থানার নাকা চেকিং – এর সময় উদ্ধার প্রায় ৩০০ কিলোর বেশি গাঁজা। পুলিশ সূত্রে জানা যায়, কোলাঘাটের চেকিং এর সময় কোলাঘাট থেকে হাওড়ার দিকে যাওয়ার সময় কোলাঘাট কোল্ডস্টোরেজ মোড়ে একটি পিকআপ ভ্যান(Pick Up Van) গাড়িতে চেকিং করে কোলাঘাট বীট হাউস থানার(Kolaghat Beat House P.S.) পুলিশ সেখানে দেখে বিপুল পরিমাণের গাঁজা মজুদ রয়েছে। গাড়িসহ ডাইভারকে আটক করে নিয়ে আসা হয় কোলাঘাট বীট হাউস থানাতে। ইতিমধ্যেই ড্রাইভারকে গ্রেফতার করেছে কোলাঘাট বীটহাউস থানার পুলিশ।

জানাগেছে ,গ্রেফতার হওয়া গাড়ির চালকের নাম মিলন মাইতি, বাড়ি ময়নায় বলে জানা গেছে। এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল হাওড়ার বাগনানে। এই গাঁজা পাঁচার চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে,রাস্তা ঘেরাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার(Domkol Municipality) ২ নম্বর ওয়ার্ডের জিৎপুর নতুনপাড়া এলাকায়। রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বাম কংগ্রেস জোট এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ ও বোমাবাজি হয়। যদিও জোট কর্মীদের দাবি তারাও তৃণমূল, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।

জানা গেছে, গত দীর্ঘ কয়েক বছর ধরে চলাচলের রাস্তা হঠাৎ ঘিরে দেয় তৃণমূল সমর্থকরা। তারপরেই ঘটে অশান্তির ঘটনা। চলে দুই পক্ষের মধ্যে বোমাবাজি। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিনের চলাচলের রাস্তা হঠাৎ ঘিরে দেয় তৃণমূলের একাংশ। ওই রাস্তা জোট সমর্থকদের জমির উপর দিয়েও রয়েছে । পরবর্তীতে সেই রাস্তা জোট কর্মীরাও ঘিরে দেয়। আর তাতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে বচসা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]