Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খড়দহর রহড়াতে কারখানায় দুঃসাহসিক ডাকাতি,লুট ৩৪ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,খড়দহ: খড়দহর রহড়াতে ডাঙ্গাডিঙলায় কারখানায় দুঃসাহসিক ডাকাতি।৩৪ লক্ষ টাকা ডাকাতির অভিযোগ। ঘটনার তদন্তে রহড়া থানার(Rahara P.S.) পুলিশ। উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর কমিশনারের অন্তর্গত আজ খড়দহের ডাঙ্গাডিঙলা এলাকায় এক প্লাস্টিকের কারখানায় ভোর রাতে চারজন দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে ঢোকে।কারখানার নিরাপত্তা থাকা ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে মারধর করে আনুমানিক ৩৪ লক্ষ টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে কারখানা চত্বরে।

ঘটনার তদন্ত শুরু করেছে রহড়া থানার পুলিশ। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ওই কারখানার কর্মীরা জানায় গভীর রাতে ডাকাত দল ভেতরে ঢুকে সমস্ত ঘরের মধ্য থাকা কর্মীদের বাইরে থেকে আটকে দিয়ে কারখানার মালিক আজাদ এর মারধর করে তার যে ঘরে টাকা রাখা থাকে তা লুট করে তারা পালিয়ে যায়। প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান ,স্থানীয় কেউ নির্দিষ্ট খবর দিয়েছে।

সেই খবরের ভিত্তিতেই দুষ্কৃতী দল হানা দেয় ওই কারখানাতে। সেখানকার কর্মীদের জেরা করছে পুলিশ। একই সঙ্গে আশেপাশের রাস্তায় থাকা সিসিটিভি(CCTV) ক্যামেরার ফুটেছে খতিয়ে দেখছে পুলিশ।ডাকাত দল প্রায় ৫৫ মিনিট ধরে ওই কারখানাতে লুটপাট চালায়। এরপর তারা টাকা লুট করে ওই কারখানা থেকে চলে যায়। ডাকাত দল পায়ে হেঁটে এসেছিল নাকি তাদের গাড়ি অন্যত্র রাখা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ওই কারখানার মালিকের সঙ্গে কারোর শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দিচ্ছে রহড়া থানা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00