Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাটোয়াতে সোনার দোকানে লুঠের ঘটনায় মহিলা সহ ধৃত ৭

Share:

নিজস্ব প্রতিনিধি,কাটোয়া: মালদা সহ রাজ্যের একাধিক জেলায় সোনার দোকানে অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন। এর মধ্যে অবশ্য একটি বড় সাফল্য পেল কাটোয়া থানার প্রশাসন।গত ৬ তারিখ অগ্রদ্বীপের রেল স্টেশন রোড এলাকায় সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্তে নেমে বড়োসড় সাফল্য পেল কাটোয়া থানার(Katowa P.S.) পুলিশ। বাদায়ূং গ্যাং এর মোট ৭ জন দুষ্কৃতিদের গ্রেফতার করে পুলিশ।  উদ্ধার হয় প্রায় ২৬ লক্ষ টাকার সোনার গহনা, নগদ এক লাখ ছেষট্টি হাজার টাকা ,রূপোর গহনা, পাঁচটি ওয়ান সাটার পিস্তল, ৪০ রাউন্ড গুলি ও ধারালো অস্ত্র।কাটোয়াতে লুটপাট এর সঙ্গে যুক্ত ওই চক্রটি দিনের বেলা জিনিসপত্র ফেরি করত এবং রাতে অপরাধের ঘটনা ঘটাতো।

গত ৬ তারিখ অগ্রদ্বীপের রেল স্টেশন রোড (Station Road)সংলগ্ন এলাকার একটি সোনার গহনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সামনে আসে। এই ঘটনা সামনে আসতেই তদন্তে নামে কাটোয়া থানার পুলিশ। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ৭ জন অভিযুক্তকে কাটোয়ার মিল পাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, অভিযুক্তরা উওরপ্রদেশের বাদায়ূং গ্যাং সদস্য। অভিযুক্তদের নাম দশরথ সিং, হাকিম সিং, ছেবিরাম সিং, রামবাবু সিং, ব্রিজ পাল সিং, বসন্তি দেবী খসুয়া ও মিনা দেবী। তারা মূলত কাটোয়া শহরের মিলপাড়া এলাকায় ঘর ভাড়া নিয়ে শহরে  ব্যবসা করত। কেউ বিক্রি করতো কম্বল ,কেউবা  বিক্রি করতো রাজস্থানী কুলফি। রাত্রি হলেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সোনার দোকানে গিয়ে দুঃসাহসিক ভাবে চুরি করত এই বাদায়ূং গ্যাং এর সদস্যরা। পুলিশ সূত্রে জানা গেছে, এই গ্যাংটি ইদানিংকালে রাজ্যে ঘটে যাওয়া দুঃসাহসিক চুরির ঘটনার সাথে সরাসরি যুক্ত আছে।

মাত্র কয়েক দিনের মধ্যেই কাটোয়ার অগ্রদ্বীপ, পূর্বস্থলীর কালেখাঁ তলা, মুর্শিদাবাদের ভরতপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই দলটি চুরি করেছে। তবে কাটোয়া থানার পুলিশের তৎপরতায় এবং কাটোয়া বিধানসভা এলাকাজুড়ে থাকা সিসিটিভির(CCTV) নজরদারিতে অভিযুক্তদের শনাক্ত করে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে কাটোয়ার মিল পাড়ার একটি ভাড়া বাড়ি থেকে দুই মহিলা সহ ৫ অভিযুক্তকে গ্রেফতার করল কাটোয়া থানার পুলিশ। শনিবার পূর্ব বর্ধমান জেলার এসপি (SP)আমানদ্বীপ সিং জানান ,কাটোয়া থানার পুলিশের এটা বড়োসড় সাফল্য। ৭ অভিযুক্তকে শনিবার কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00