Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কাটোয়ায় কার্তিক পুজোয় থিমের লড়াই, হাইকোর্টের আদলে গড়ে উঠল মণ্ডপ

এবার কলকাতা হাইকোর্টের আদলে সেজে উঠেছে কাটোয়ার পানুহাটের ইয়ংস্টাফ ক্লাবের মণ্ডপ। রঙিন কাপড় ও বাঁশ দিয়েই আস্ত হাইকোর্টকে তুলে এনেছেন তারা কাটোয়াতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একে একে দুর্গা পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, ছট পুজো শেষ। এবার পালা কার্তিকের। শুরু হয়ে গিয়েছে কার্তিক পুজো। তবে বাংলায় কার্তিক পুজো বিখ্যাত কাটোয়া, বাঁশবেড়িয়া-সহ একাধিক জায়গায়। এ সময় এক্কেবারে কলকাতার দুর্গাপুজোর মতো সেজে ওঠে কাটোয়া, বাঁশবেড়িয়ার মতো শহরগুলি। থিমে থিমে সেজে ওঠে পাণ্ডেলগুলি। তবে কাটোয়ায় প্রথম বাবুদের হাত ধরে শুরু হয়েছিল কার্তিক পুজো। সেই সময় থিমের জৌলুস না থাকলেও কেরোসিনের আলোর প্রদর্শনীতেই কার্তিক ঠাকুর দেখতে প্যাণ্ডেলে প্যাণ্ডেলে ভিড় জমাতেন পার্শ্বর্বতী গ্রামের বাসিন্দারা। কিন্তু যুগ বদলেছে। এখন আর আলোর জন্যে কেরোসিন তেল ব্যবহার করতে হয় না।

চন্দননগরের আলোতেই সেজে ওঠে পুজোর মণ্ডপগুলি। আবার এখন ট্রেন্ডিংয়ে রয়েছে থিমের পুজো। তাই আর কিছু না হোক, থিমের পুজোতেই সবাই বেশি ঝোঁকে। সাবেকিয়ানার সঙ্গে পাল্লা দিয়ে থিমের মেলবন্ধন ঘটাচ্ছে কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক পুজোগুলি। বর্তমানে কাটোয়ার কার্তিক লড়াই বাসিন্দাদের মূল উৎসবে পরিণত হয়েছে। তাই দর্শনার্থীদের চাহিদার কথায় মাথায় রেখে মণ্ডপগুলি সেজে উঠছে নতুন নতুন থিমে। আর মণ্ডপের সেই থিমে জায়গা নিচ্ছে পুরনো রাজবাড়ি থেকে আদালত সবটাই।

৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত উঠছে প্যাণ্ডেলের বাজেট। এবার হাইকোর্টের আদলে সেজে উঠেছে কাটোয়ার পানুহাটের ইয়ংস্টাফ ক্লাবের মণ্ডপ। রঙিন কাপড় ও বাঁশ দিয়েই গোটা হাইকোর্টকে তুলে এনেছেন তারা কাটোয়াতে। এই প্যাণ্ডেলটির নির্মাণে খরচ হয়েছে প্রায় কয়েক লক্ষ টাকা। অন্যদিকে পাশেই ইয়ংবয়েজ ক্লাব, সেখানে সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা হীরক রাজার দেশের আদলে মণ্ডপ গড়ে তোলা হয়েছে। কাটোয়ার সবুজপাতা ক্লাবও হীরক রাজার দরবার ফুটিয়ে তুলেছে। প্যাণ্ডেলটির খরচ হয়েছে সাড়ে চার লক্ষ টাকা। অন্যদিকে দেশবন্ধু ক্লাব বৃন্দাবনের প্রেম মন্দির তুলে ধরেছে মণ্ডপে। অর্থাৎ ঐতিহ্য এবং আধুনিক যুগের থিমের মেলবন্ধন ঘটেছে কাটোয়ার বিখ্যাত কার্তিক পুজোর প্যাণ্ডেলগুলিতে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00