‘অনুমতি ছাড়া প্রেম-বিয়ে করা যাবে না’, খড়দহে ফরমান জারির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, খড়দহ: খড়দহের দোপেড়িয়াতে এলাকার তৃণমূল নেতার অনুমতি ছাড়া প্রেম-প্রণয় এবং বিয়ে করা যাবে না। মারধর করে নিদান প্রেমিককে। নয়া ফরমান চালু এলাকায়। তালিবানিদের মতো নির্দেশ তৃণমূল নেতার।প্রেমিকার সাথে ঘুরতে গেলে এবং বিয়ে করতে হলে এলাকার অনুমতি নিতে হবে। না হলে রোষের মুখে পড়তে হবে। অনুমতি না নেওয়ায় এক প্রেমিককে বেধড়ক মারের অভিযোগ তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। থানায় অভিযোগ তৃণমূল নেতার ছেলে অন্তুর (Antur)দলবলের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ফেরার আস্ফাক পুরোকাইত ওরফে অন্তু। এক সময় এর নামি ফুটবল খেলোয়াড় খড়দহের বন্দিপুর দোপেড়ের বাসিন্দা আজগড় আলি(Ajgar ali)।গত তিন বছর ধরে এলাকার স্থানীয় এক মহিলার সাথে প্রনয়ে জড়িয়ে পড়েছেন তিনি।এরপরে তারা সিদ্ধান্ত নেয় তারা বিয়ে করবেন কাজীর উপস্থিতিতে।

আগামি ইদের(Eid) দু’ দিন পরেই তাদের বিয়ের দিন নির্ধারিত হয়।সব কেনা কাটা প্রস্তুত। তার মধ্যেই এই মারধরের ঘটনায় আতংকিত হবু দম্পতি এবং তাদের পরিবার।তবে এই ঘটনার পর থেকেই উধাও অভিযুক্ত আস্ফাক ওরফে অন্তু । সে ফেরার। তবে অভিযুক্তদের পুলিশ এখনো গ্রেফতার করে নি পুলিশ। যদিও স্থানীয় থানা থেকে জানানো হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে তাদের সবাইকে খোঁজা হচ্ছে প্রত্যেককে গ্রেফতার করা হবে।এলাকার তৃনমুল ব্লক সভাপতি শুকুর আলি জানান,এটা ইউরোপ নাকি?? প্রেমিকা ওর থেকে অনেক বড়ো,৩ ছেলে মেয়ের মা। এখানে ইউরোপ হতে দেবে না এলাকার বাসিন্দারা। তাই এই বিয়ে রুখে দেওয়া হবে।

তবে বিজেপির যুবনেতা জয় সাহা(Jai Saha) জানান, রাজ্যের মানুষ কি করবে, কি খাবে, কি পরবে যেমন তৃনমুলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিচ্ছেন, তেমন তার নিচু তলার কর্মীরাও এলাকায় এলাকায় মানুষকে ঠিক করে দিছে কে কার সাথে চলবে,কে কার সাথে থাকবে, কে কাকে বিয়ে করবে। সব দায়িত্বই তারা নিয়ে নিয়েছে। সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছে রাজ্যের শাসক দল। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপনকে দুর্বিষহ করে তুলেছে রাজ্যের শাসক দল এমনটাই অভিযোগ জয় সাহার।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]