Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কান্দির স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প, সই করে চলে গেলেন অধিকাংশ শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি,কান্দি: ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে গড়হাজির শিক্ষকরা, বিদ্যালয় পরিদর্শনে এসে সহকারী প্রধান শিক্ষককে ধমক বিধায়কের।মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার(Kandi Municipality) ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষক- শিক্ষিকার সংখ্যা ২১ জন, তবে ২১ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে মঙ্গলবার বিদ্যালয়ে উপস্থিত হয়েছিলেন মাত্র চার জন শিক্ষক শিক্ষিকা।

বিদ্যালয় পরিদর্শন করতে কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার মঙ্গলবার পৌঁছালে তিনি দেখেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নেই ।মাত্র চার জন শিক্ষক উপস্থিত আছেন। অপূর্ব সরকারের নজরে এই বিষয়টি আসতেই ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপীগোপাল সাহাকে কার্যত ধমক দিলেন কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার। তিনি জানতে চাইলেন কেন শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত নেই। দুয়ারে সরকারের শিবিরে(Duyare Sarkar Camp) চলার জন্য বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে ।

তবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে মঙ্গলবার। তবে ওই বিদ্যালয়ে শিক্ষকরা উপস্থিত ছিলেন না মঙ্গবার। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক(Head Master) গোপীগোপাল সাহা জানান ,বিদ্যালয় ছুটি থাকার কারণে অনেক শিক্ষক এসেছিল এবং তারা সই করে চলে গিয়েছে। আমি তাদের বারণ করেছিলাম। তাও তারা চলে গিয়েছে। বিধায়ক(MLA) আমাদেরকে জানতে চেয়েছে কেন শিক্ষকরা নেই। আমি ওই শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তবে এই ঘটনার সামনে আসার পর স্বভাবতই প্রশ্ন উঠছে সমাজ গড়ার কারিগর যারা তারাই যদি এরকম খামখেয়ালিপনা দেখায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই শিক্ষকদের কাছে কি শিখবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00