Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কামারকুন্ডু ফ্লাইওভারের শুভ উদ্বোধন হবে মুখ্যমন্ত্রীর হাতেই

মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন উদ্যোগ নিয়েছিলেন এই ফ্লাইওভারের। অবশেষে তৈরি হয়েছে কামারকুন্ডু ফ্লাইওভার।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৩ জুন হুগলির কামারকুন্ডু ফ্লাইওভারের শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। এই ফ্লাইওভার (FLYOVER) কামারকুন্ডু রেলস্টেশন সংলগ্ন। তা ঘিরে রয়েছে উন্মাদনা। এই ফ্লাইওভার চালু হলে বিস্তীর্ণ অঞ্চলের মানুষের ব্যাপক সুবিধা হবে। এই ফ্লাইওভারকে কেন্দ্র করে রাজ্য ও কেন্দ্রের রেলমন্ত্রকের দড়ি টানাটানিও হয়েছে বিস্তর। উল্লেখ্য, বর্তমান মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী (RAIL MINISTER) থাকাকালীন এই ফ্লাইওভারের উদ্যোগ নেওয়া হয়েছিল।

মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন উদ্যোগ নিয়েছিলেন এই ফ্লাইওভারের। তারপর তিনি হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপর বারবার তিনি রেলমন্ত্রককে চিঠি দিয়েছিলেন। বলেছিলেন, দ্রুত ফ্লাইওভার গড়ে তোলার কাজ সম্পন্ন করতে। উল্লেখ্য, কেন্দ্রের বিরুদ্ধে ছিল গড়িমসির অভিযোগ। এই অভিযোগ তুলেই কেন্দ্র ও রেলমন্ত্রকের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করেছিলেন বিধায়ক (MLA) তথা রাজ্যের শ্রমমন্ত্রী (MINISTER) বেচারাম মান্না। তিনি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রীও। সেই আন্দোলনে যোগ দিয়েছিলেন জেলার বহু মানুষ।

অবশেষে তৈরি হয়েছে কামারকুন্ডু ফ্লাইওভার। রেলস্টেশন সংলগ্ন এই ফালিওভার। আগামী ৩ জুন মুখ্যমন্ত্রী আসবেন কামারকুন্ডুতে। তা ঘিরেই সাজসাজ রব। নিরাপত্তা জোরদার। তাঁর হাতেই উদ্বোধন হবে এই ফ্লাইওভারের। এই খবরে আপ্লুত জেলাবাসী। এখন অপেক্ষা কুড়াল্পুল চালু হওয়ার। তা হলে ব্যাপক অঞ্চলের মানুষ সুবিধা পাবে বিস্তর।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00