Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালনাতে টোটো উল্টে আহত ৭ ছাত্র-ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি ,কালনা: কালনার ধাত্রীগ্রাম পেট্রোল পাম্পের কাছে টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল জখম হন মোট সাতজন। যাদের মধ্যে তিন জন চিকিৎসাধীন কালনা হসপিটালে(Kalna Hospital)। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটে সোমবার কালনা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম পেট্রোল পাম্প এর কাছে। নান্দাই ব্রিজ সংলগ্ন এলাকা ও গোয়ালপাড়া এলাকা থেকে ৬ জন ছাত্রছাত্রীকে তুলেছিলেন টোটো চালক গয়ানাথ মাহাতো।

এমন সময় ধাত্রীগ্রাম পেট্রোল পাম্পের কাছে একটি সামনে মোটরসাইকেল চলে এলে টোটো(TOTO) গাড়িটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে যায়। গাড়িতে থাকা ধাত্রীগ্রাম গার্লস হাইস্কুলের চারজন ছাত্রী এবং ধাত্রীগ্রাম বয়েজ স্কুলের দুজন ছাত্র সহ ওই টোটো চালক আহত হন।

যার মধ্যে মনীষা দেবনাথ নামে এক ছাত্রীর গুরুতর আঘাত লাগে। মোট তিনজন কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কালনা থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কালনা হসপিটালে ভর্তি করে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00