Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাথরুমে জল ভর্তি বালতিতে ডুবে মৃত্যু হল এক শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা: বাথরুমে জলভর্তি বালতিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো এক শিশুর।ঘটনাটি কালনার(Kalna) মন্তেশ্বরের বনপুর গ্রামের।মৃত ওই শিশুর নাম জুয়েনা রাফা খাতুন।দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে বর্ধমান মেডিক্যাল কলেজ হসপিটালে(Bardhaman Medical College Hospital) পাঠায় মন্তেশ্বর থানার (Monteswar P.S.)পুলিশ।এই ঘটনার জন্যে কান্নায় ভেঙে পড়ে মৃত শিশুর মা ও আত্মীয়রা।বাড়ির কাজে ব্যাস্ত ছিলেন মা।

সেই সময় মায়ের চোখ আড়াল করে বাথরুমে জল ঘাটতে ঢুকে পড়ে আনুমানিক বছর দেড়েকের জুয়েনা রাফা খাতুন নামে শিশু কন্যাটি।বাথরুমে থাকা জল ভর্তি বালতিতে পড়ে যায়।বালতির মধ্যে বেশ কয়েক মিনিট মাথা নিচু ও দুইটি পা উপরে থাকার ফলে ঘটনা স্থলেই মৃত্যু হয় শিশুটির।মৃতার এক আত্মীয় বাথরুমে(Bathroom) গিয়ে দেখে এই দৃশ্য।

তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে মন্তেশ্বর(Monteswar) ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক ওই শিশুটিকে মৃতো বলে ঘোষণা করেন।মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পরে শিশুর আত্মীয়রা ।কি করে এই দুর্ঘটনা ঘটলো তা কেউই বুঝে উঠতে পারছেন না। বাড়ির লোকজন যখন কাজে ব্যস্ত ছিল সেই সময় এই দুর্ঘটনা ঘটে। ফুটফুটে শিশুটির এই মৃত্যুতে তাই শোকস্তব্ধ সকলে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00