Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্লাস্টিক বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করুন, থিমের মাধ্যমে বার্তা সুহৃদ সংঘের

মন্ডপ সজ্জার দায়িত্বে রয়েছে নবদ্বীপের শিল্পীরা। শ্যামা মাকে দেখা যাবে ১৮ ফুট লম্বা সাবেকি রুপে

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবেশকে রক্ষার করতে সাধারণ মানুষদের সচেতন করতে ক্যারিব্যাগ বর্জন করে পাট ও পাট দিয়ে তৈরি বস্তা দিয়ে পুজো মন্ডপ তৈরি করা হচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ এলাকার সুহৃদ সংঘের শ্যামা পুজোতে। প্রতিবছর জেলা বাসিকে নতুনত্য কিছু না কিছু দিয়ে থাকে। এবছর সুহৃদ সংঘের শ্যামা পুজো ৭১ তম বর্ষে পদার্পণ করেছে।

পুজো কমেটির অন্যতম সদস্য সুদীপ ভট্টাচার্য জানিয়েছেন, তাদের এবারের থিম পাট শিল্পকে জাগিয়ে তোলা কারণ উত্তর দিনাজপুর জেলায় প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়ে থাকে। পাটের সম্পর্কে সাধারণ মানুষদের মধ্যে প্রচার করা। পাশাপাশি প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জন করে পাটের ব্যাগ ব্যবহার করা। তাই পাট ও পাট দিয়ে তৈরি বস্তা দিয়ে তাদের পূজা মন্ডপ তৈরি করা হচ্ছে। করোনা সংক্রামণ বৃদ্ধি না হয় সেই কারণে সরকারি বিধি মেনে বড় ধরণের পুজো মন্ডপ তৈরি না করে খোলা আকাশের নিচে থিমের আদলে পুজো মন্ডপ তৈরি হয়েছে।’

মন্ডপ সজ্জার দায়িত্বে রয়েছে নবদ্বীপের শিল্পীরা। শ্যামা মাকে দেখা যাবে ১৮ ফুট লম্বা সাবেকি রুপে। শ্যামা পুজো উপলক্ষ্যে তাদের পূজা মন্ডপে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে বলে করোনা সংক্রামণের হাত থেকে রক্ষা পেতে প্রচুর স্বেচ্ছাসেবী থাকবে যেমন তেমনি স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা থাকবে সরকারি নিয়ম মেনে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00