লোধাশুলি গ্রামে আইসিডিএস সেন্টারে ঢুকে চালের বস্তা তুলে নিয়ে পালালো হাতি

Share:

নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম ও মালদা: শনিবার সাত সকালে ঝাড়গ্রামের ছোট লোধাশুলি গ্রামে খাবারের সন্ধানে দল ছুট দাঁতাল হাতি চালের বস্তা তুলে পালালো আইসিডিএস সেন্টারের দরজা ভেঙ্গে।সাত সকালে ঘুম থেকে উঠেই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে।খাবারের সন্ধানে গ্রামের মাঝে হাতি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর দেওয়া হয় বন দপ্তরকে। গত কয়েক দিনে যে ভাবে হাতির(Elephant) হামলায় মানুষের মৃত্যু হচ্ছে তাতে আতঙ্কে রয়েছে এলাকা। এদিকে সম্প্রতি হাতি তারাতে গিয়ে হল্লা পার্টির সদস্যের ছোড়া আগুন জ্বলা তিরের আঘাতে মৃত্যু হয় এক গর্ভবতী হাতির। সেই ঘটনার পর হল্লা পার্টির ২ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, মালদা জেলায় নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মীকে ঘিরে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে শনিবার মালদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ডুমুরকোলহা গ্রামে।খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিককে দেখে তেড়ে আসেন আইসিডিএস কর্মী হুসনে বানু। গ্রামবাসীর অভিযোগ, প্রতিদিন নিয়মিত রান্না হয় না।নিম্নমানের খাবার দেওয়া হয়। নানান অজুহাত দেখিয়ে সেন্টার বন্ধ রাখে ওই আইসিডিএস কর্মী।একথা খোদ স্বীকার করেছেন ওই আইসিডিএস সেন্টারের রাঁধুনিও। এই নিয়ে একাধিকবার গ্রামবাসী অভিযোগ জানালে,আইসিডিএস কর্মী নিজের ইচ্ছা মতো কাজ করছে। তাই আজকে গ্রামবাসীরা আইসিডিএস(ICDS) কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখান।

এই ঘটনাকে ঘিরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এই ঘটনা নিয়ে হরিশ্চন্দ্রপুর(Harishchandrapur) এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক মোহাম্মদ আলী রুমী বলেন কিছুক্ষণ আগে আমরা এই ঘটনাটা শুনলাম, আইসিডিএস সেন্টারে নিয়মিত খাবার দেয় না এই ঘটনায় আইনত ব্যবস্থা নেওয়া হবে।হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সিডিপিও(CDPO) জানান ওই আইসিডিএস কর্মীর বিরুদ্ধে আগেও অভিযোগ হয়েছিল তারপরও আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তারপরে যে আজকে ঘটনাটা আমরা শুনলাম, তা তদন্ত করে কোঠর ব্যবস্থা নেওয়া হবে।

৪০টি হাতির দল তছনছ করছে জঙ্গলমহলের সাঁকরাইলসহ একাধিক গ্রামের ধান জমি

ঝাড়গ্রামের ৪ টি ওয়ার্ড চষে বেড়াল রামলাল, ভেঙে দিল দুটি দোকানের শাটার

ঝাড়গ্রামে হাতির তাণ্ডব অব্যাহত, আতঙ্কিত জঙ্গলমহলবাসী, সতর্ক বন দফতর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]